হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে বিভিন্ন অনিয়মের দায়ে চার প্রতিষ্ঠানকে জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি   

সিরাজগঞ্জ শহরে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে চারটি প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ছবি: আজকের পত্রিকা

সিরাজগঞ্জ শহরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে চারটি প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের মুজিব সড়ক, বি এ কলেজ সড়ক ও ফজলুল হক সড়কে অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয়।

জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে আরমানি রেস্তোরাঁকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে পৃথক অভিযানে নিষিদ্ধ বেকারি পণ্য ‘ইস্ট বেকার’ বিক্রির দায়ে উদ্যোগ হোটেল অ্যান্ড কনফেকশনারির মালিক মো. রিপন শেখকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

একই অভিযানে অনুমোদন ছাড়া ময়দা ও সুজি উৎপাদন এবং বাজারজাত করার অভিযোগে মেসার্স আরিশা ট্রেডার্সের মালিক মো. মাসুদ রানাকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে জেলা ভোক্তা অধিদপ্তরে দায়ের করা এক লিখিত অভিযোগের তদন্তে অতিরিক্ত মূল্য নেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় নান্না বিরিয়ানি হাউসের মালিক মো. হাশেমকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানের সময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর ও সরবরাহ পরিস্থিতিও তদারকি করা হয়। এ সময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা, র‍্যাব ও ব্যাটালিয়ন আনসারের সদস্যরা অভিযানে অংশ নেন।

সিরাজগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

বসতবাড়ির আঙিনায় চাষ করা হচ্ছিল গাঁজার গাছ

বিএনপির বিজয়ের পেছনে হিন্দুদের বড় অবদান আছে: বিদ্যুৎমন্ত্রী

সিরাজগঞ্জে ট্রাক থেকে ৪০০ গ্যাস সিলিন্ডার লুট, গ্রেপ্তার ৩

ছেলের দাফনের কয়েক ঘণ্টা পর চলে গেলেন মা

কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: মামলা হলেও গ্রেপ্তার হননি ওয়ার্ড বয়, তদন্ত কমিটিও হয়নি

সিরাজগঞ্জে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতি, জড়িত সন্দেহে ৬ তরুণ আটক

নিখোঁজের চার দিন পর বালুচাপা অবস্থায় ভ্যানচালকের লাশ উদ্ধার

সিরাজগঞ্জে হাসপাতালে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ, আত্মগোপনে ওয়ার্ড বয়

নারকেলগাছে ঝুলছিল বিদ্যুতায়িত পাপ্পুর মরদেহ

যমুনায় বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার, গ্রেপ্তার ৫