হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

স্ত্রীর মরদেহ হাসপাতালে রেখে স্বামীর পলায়ন

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রতীকী ছবি

সিরাজগঞ্জের কামারখন্দে মোছা. আমেনা খাতুন (৩৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। আজ সোমবার সকালে উপজেলার মেঘাই ভদ্রঘাট মধ্যপাড়া গ্রামে নিজ ঘরে বাঁশের ধর্ণার সঙ্গে ঝুলছিলো ওই নারীর মরদেহ।

আমেনা খাতুন ওই এলাকার ব্যাটারিচালিত ভ্যানচালক মো. শফিকুল ইসলামের স্ত্রী। ঘটনার পর থেকে তার স্বামী ও সন্তানেরা পলাতক রয়েছেন বলে জানিয়েছে স্থানীয়রা।

ভদ্রঘাট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. সোহাগ মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, রাতে খাবার খেয়ে পরিবারের অন্য সদস্যরা ঘুমিয়ে পড়েন। সকালে উঠে আমেনা খাতুনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। পরে পরিবারের লোকজন তাকে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের গেটে রেখে পালিয়ে যান।

সোমবার দুপুরে এ বিষয়ে কামারখন্দ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মান্নান বলেন, ‘ঘটনার খবর পেয়ে আমরা ওই বাড়িতে এসেছি। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। প্রতিবেশীদের সঙ্গে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা চলছে।’

রায়গঞ্জে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

সিরাজগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ৭৪৮ পুলিশ সদস্য

বেলকুচি-এনায়েতপুরের সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ১০ লাখ টাকা ও ৩০০ শাড়ি বিতরণ

বসতবাড়ির আঙিনায় চাষ করা হচ্ছিল গাঁজার গাছ

বিএনপির বিজয়ের পেছনে হিন্দুদের বড় অবদান আছে: বিদ্যুৎমন্ত্রী

সিরাজগঞ্জে ট্রাক থেকে ৪০০ গ্যাস সিলিন্ডার লুট, গ্রেপ্তার ৩

ছেলের দাফনের কয়েক ঘণ্টা পর চলে গেলেন মা

কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: মামলা হলেও গ্রেপ্তার হননি ওয়ার্ড বয়, তদন্ত কমিটিও হয়নি

সিরাজগঞ্জে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতি, জড়িত সন্দেহে ৬ তরুণ আটক

নিখোঁজের চার দিন পর বালুচাপা অবস্থায় ভ্যানচালকের লাশ উদ্ধার