হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

প্রতিষ্ঠার ৪ বছর পর বেলকুচি স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার চালু 

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের বেলকুচিতে উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে প্রতিষ্ঠার ছয় বছর পর অপারেশন থিয়েটার চালু হয়েছে। আজ সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ কে এম ডা. মোফাখখারুল ইসলাম। 

এদিন উপজেলার তামাই গ্রামের রেহানা খাতুনের (২৭) সিজারিয়ান অপারেশনের মাধ্যমে এটি চালু করা হয়। সফল অস্ত্রপাচারের মাধ্যমে তিনি একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। 

সিজারিয়ানের সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেরে জুনিয়ার কনসালটেন্ট গাইনি চিকিৎসক ফারহানা হায়দার চৌধুরী, সহকারী সার্জন গাইনি পিংকি রানী সাহা, আবাসিক মেডিকাল কর্মকর্তা সুদ্বীপ সরকার, শারমিন আক্তার মিতু উপস্থিত ছিলেন। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ কে এম ডা. মোফাখখারুল ইসলাম জানান, স্বাস্থ্য কমপ্লেক্সটিতে এই প্রথম অপারেশন থিয়েটার (অটি) চালু হয়েছে। এতদিন ওটির যন্ত্রপাতি না থাকার কারণে অপারেশন থিয়েটার চালু করা যাচ্ছিল না। 

 ২০১৮ সালে বেলকুচি স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠা হয়। বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যা বিশিষ্ট।    

উল্লাপাড়ায় যুবককে বাড়িতে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ, আটক ১

আগামী ডিসেম্বরের মধ্যে সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কে গ্যাস ও বিদ্যুৎ-সংযোগ: মুখ্য সচিব

সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে ছিনতাই, আসামি অধরা

লেগুনায় উঠেই চেতন হারান মামুন, চোখ খুলে দেখেন হাত-পা বাঁধা

পরিবারের ওপর হামলা থামাতে গিয়ে কবজি হারালেন প্রতিবেশী

রায়গঞ্জে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৩ ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা

সিরাজগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ৭৪৮ পুলিশ সদস্য

বেলকুচি-এনায়েতপুরের সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ১০ লাখ টাকা ও ৩০০ শাড়ি বিতরণ

বসতবাড়ির আঙিনায় চাষ করা হচ্ছিল গাঁজার গাছ

বিএনপির বিজয়ের পেছনে হিন্দুদের বড় অবদান আছে: বিদ্যুৎমন্ত্রী