হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

তাড়াশে গৃহকর্তাকে কুপিয়ে জখম করে গরু লুট

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: 

সিরাজগঞ্জের তাড়াশে একদল সশস্ত্র ডাকাত হানা দিয়ে গৃহকর্তাকে কুপিয়ে গুরুতর জখম করেছে। এ সময় ডাকাতেরা তাঁর প্রায় ২ লাখ টাকা মূল্যের একটি গাভি লুট করে নিয়ে যায়। গতকাল বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে তাড়াশ সদর ইউনিয়নের বৃপাচান গ্রামে এই ডাকাতির ঘটনা ঘটে। আজ শুক্রবার (১৪ নভেম্বর) ভোরে মুমূর্ষু অবস্থায় গৃহকর্তা আহত দুলালকে প্রথমে তাড়াশ স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মৃত ফরজ আলীর ছেলে দুলাল হোসেনের বাড়িতে একদল মুখোশধারী সশস্ত্র ডাকাত হানা দেয়। ডাকাতেরা প্রথমে বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশ করে এবং গোয়াল থেকে শাহিয়াল জাতের গাভিটি লুটের চেষ্টা করে। এ সময় দুলাল টের পেয়ে ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার করলে ডাকাত দলের এক সদস্য ধারালো অস্ত্র দিয়ে তাঁকে মাথা ও কানে আঘাত করে। এতে তিনি গুরুতর জখম হন। লোকজন এগিয়ে এলে ডাকাত দল গরুটি পিকআপ ভ্যানে তুলে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

দুলালের ভাতিজা রিপন জানান, আহত দুলালের মাথা ও কানে ৩৩টি সেলাই লেগেছে এবং বর্তমানে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।

তাড়াশ থানার ওসি মো. জিয়াউর রহমান বলেন, ‘এখনো কেউ থানায় অভিযোগ করেনি। আপনার মাধ্যমে ঘটনাটি জানতে পারলাম। আমরা ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করব।’

বসতবাড়ির আঙিনায় চাষ করা হচ্ছিল গাঁজার গাছ

বিএনপির বিজয়ের পেছনে হিন্দুদের বড় অবদান আছে: বিদ্যুৎমন্ত্রী

সিরাজগঞ্জে ট্রাক থেকে ৪০০ গ্যাস সিলিন্ডার লুট, গ্রেপ্তার ৩

ছেলের দাফনের কয়েক ঘণ্টা পর চলে গেলেন মা

কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: মামলা হলেও গ্রেপ্তার হননি ওয়ার্ড বয়, তদন্ত কমিটিও হয়নি

সিরাজগঞ্জে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতি, জড়িত সন্দেহে ৬ তরুণ আটক

নিখোঁজের চার দিন পর বালুচাপা অবস্থায় ভ্যানচালকের লাশ উদ্ধার

সিরাজগঞ্জে হাসপাতালে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ, আত্মগোপনে ওয়ার্ড বয়

নারকেলগাছে ঝুলছিল বিদ্যুতায়িত পাপ্পুর মরদেহ

যমুনায় বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার, গ্রেপ্তার ৫