হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ানো হয়নি প্রান্তিক মানুষের কথা ভেবে: জ্বালানিমন্ত্রী

সিরাজগঞ্জ প্রতিনিধি  

আজ বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি: আজকের পত্রিকা

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, মাসে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারীদের জন্য বিদ্যুতের দাম বাড়ানো হয়নি। প্রান্তিক মানুষের কষ্টের কথা বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ শুক্রবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের নবনির্মিত ভবনের উদ্বোধন শেষে ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় বিভিন্ন ইউনিয়নে স্প্রে মেশিন, নলকূপ, সেলাই মেশিন, শিক্ষাপ্রতিষ্ঠানে উঁচু-নিচু বেঞ্চ ও ক্রীড়াসামগ্রি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জ্বালানিমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘যাঁরা মাসে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করেন, তাঁদের বিদ্যুতের দাম বাড়ানো হয়নি। কারণ, গ্রামের অধিকাংশ পরিবারে মাসে ৭৫ ইউনিটের বেশি বিদ্যুৎ ব্যবহার হয় না। প্রান্তিক মানুষেরা যেন কষ্ট না পান, সেটিই আমরা বিবেচনায় রেখেছি।’

ইকবাল হাসান বলেন, ‘সরকার একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠনে কাজ করছে। এর অংশ হিসেবে বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির পাশাপাশি ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুবিধা দেওয়া হচ্ছে।’

শিক্ষার্থীদের চলমান আন্দোলন ও শিক্ষকদের প্রসঙ্গে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘শিক্ষকেরা তাঁদের শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে তৈরি করবেন। আপনাদের বেতন গরিব, দিনমজুর—সবার কষ্টের রেভিনিউয়ের টাকায় আপনাদের বেতন হয়। আমরা সবাই পরীক্ষা দিয়ে পাস করে এসেছি। পরীক্ষা হলে ঘাড় ঘোরাতে দেওয়া হয়নি; এটা কীভাবে আন্দোলনের বিষয় হতে পারে?’

সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সান্তু এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

কামারখন্দে উপজেলা ও ইউপি নির্বাচনে প্রার্থী ঘোষণা জামায়াতের

‘মাদক সেবনে বাধা দেওয়ায়’ ছুরিকাঘাত, চিকিৎসাধীন এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

সিরাজগঞ্জের জাতীয় জুট মিল: অচল কারখানার পেছনে মাসে ব্যয় ৭০ লাখ টাকা

সিরাজগঞ্জে উৎসবমুখর পরিবেশে রথযাত্রা

১০ সন্তানের বাবা-মা, তবু দুবেলা খাবারের জন্য অন্যের দ্বারে

রায়গঞ্জে খালে গোসল করতে নেমে কিশোরের মৃত্যু

সিরাজগঞ্জ কারাগারে অসুস্থ হয়ে যুবলীগের সাবেক নেতার মৃত্যু

মরিচা ধরা মেশিন পাহারায় মাসে ব্যয় প্রায় ৭০ লাখ টাকা

বৃষ্টি নামলেই বাড়ির উঠানে হাঁটুপানি, দুর্ভোগে সিরাজগঞ্জ পৌরবাসী

সিরাজগঞ্জে খেজুরের রস বিক্রেতা হত্যা: ১৯ বছর পর বাবা-মা ও মেয়েসহ ৫ জনের যাবজ্জীবন