হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে ঘর থেকে দুই সন্তান ও বাবা-মায়ের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

স্বজনদের আহাজারি। ছবি: আজকের পত্রিকা

রাজশাহীর পবা উপজেলায় একটি বাড়িতে দুই সন্তানসহ এক দম্পতির লাশ পাওয়া গেছে। পারিলা ইউনিয়নের বামনশিকড় এলাকায় এ ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত গভীর রাত থেকে আজ শুক্রবার ভোরের মধ্যে যেকোনো সময় এসব মৃত্যুর ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। মতিহার থানার ওসি আব্দুল মালেক বিষয়টি নিশ্চিত করেছেন।

বামনশিকড় এলাকায় একটি বাড়ি একই পরিবারের চার জনের লাশ পাওয়ার খবরে সেখানে এলাকাবাসী ভিড় করে। ছবি: আজকের পত্রিকা

মৃতরা হলেন—মিনারুল, তাঁর স্ত্রী মনিরা এবং তাদের দুই সন্তান মিথিলা ও মাহিম। তাঁদের বয়স নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে জানা গেছে, মৃত্যুর আগে মনিরুল একটি সুইসাইড নোট লিখে গেছেন। নোটে তিনি ঋণগ্রস্ত এবং প্রচণ্ড অভাবের কথা উল্লেখ করেছেন।

মতিহার থানার ওসি আব্দুল মালেক বলেন, ‘ঘটনাস্থলে ইতিমধ্যে পুলিশ পাঠানো হয়েছে। আমি নিজেও সেখানে রওনা হয়েছি। এখন বিস্তারিত কিছু বলতে পারছি না। তবে ধারণা করা হচ্ছে, মনিরুল তার স্ত্রী ও সন্তানদের শ্বাসরোধে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন। লাশ সেখান থেকে উদ্ধারের পর রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে।’

উপাচার্যের পদত্যাগ দাবিতে বিএনপি নেতাদের অবস্থান, দুর্নীতি-অনিয়মের অভিযোগ

শিক্ষার্থীদের দাবির মুখে ‘যুদ্ধাপরাধীদের’ বিলবোর্ড সরাল রাবি প্রশাসন

জুলাই গণ-অভ্যুত্থান ফরাসি বিপ্লবের চেয়ে কোনো অংশে কম নয়: রিজভী

৯ বছরের শিশুকে যৌন নিপীড়ন, জামায়াতের রুকন বহিষ্কার

লিটনের বাড়িটি এখন উন্মুক্ত শৌচাগার

রাবিতে যুদ্ধাপরাধে দণ্ডিতদের ছবি-বিলবোর্ড, জোহা চত্বরে ক্ষুব্ধ শিক্ষার্থীদের অবস্থান

নির্মাণশ্রমিক সাবেদুলের মৃত্যুর রহস্য উন্মোচনের দাবিতে এলাকায় বিক্ষোভ

আরব আমিরাত ত্যাগ না করার শর্তে বেনজীরকে জামিন দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহী: ভালো দামে চাঙা পাটের বাজার

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে জামায়াতের গণমিছিল