হোম > সারা দেশ > রাজশাহী

রাবির নতুন উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম

রাবি প্রতিনিধি  

অধ্যাপক ফরিদুল ইসলাম। ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ফরিদুল ইসলাম। তিনি রাবি জিয়া পরিষদের সাধারণ সম্পাদক।

আজ সোমবার (১৬ মার্চ) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এই তথ্য নিশ্চিত করেন।

এ বিষয়ে নবনিযুক্ত উপাচার্য বলেন, ‘আমি বিষয়টি জেনেছি এবং দায়িত্ব নেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত আছি। তবে অফিশিয়াল প্রজ্ঞাপন এখনো হাতে পাইনি।’