হোম > সারা দেশ > রাজশাহী

নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় যুবদল নেতা আটক

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি 

রাজশাহীর পুঠিয়ায় বিধবার বাড়ি থেকে আপত্তিকর অবস্থায় আব্বাস মোল্লা (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে গ্রামবাসী। পরে তাঁদের পুলিশে সোপর্দ করা হয়। আজ সোমবার সকালে উপজেলার ভালুকগাছিতে এ ঘটনা ঘটে। 

অভিযুক্ত ব্যক্তি উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও পুঠিয়া পৌর সদরের ঝলমলিয়া গ্রামের বাসিন্দা। 

ভালুকগাছি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মিলন বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘আজ (সোমবার) ভোরে গ্রামের লোকজন দুজনকে আপত্তিকর অবস্থায় আটক করে। এরপর এলাকার লোকজন বিষয়টি মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে পুলিশে খবর দিলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুলিশ তাদের থানায় নিয়ে যায়।’  

বিধবা ওই নারী বলেন, তিনি বিধবা ও দুই সন্তানের জননী। সে সুযোগে বিয়ের আশ্বাস দিয়ে দুই বছর ধরে আব্বাস মোল্লা তাঁর সঙ্গে সম্পর্ক করেন। প্রায় রাতে গোপনে আব্বাস তাঁর বাড়িতে এসে শারীরিক মেলামেশা করেন।

তিনি আরও বলেন, ‘অন্য দিনের মতো আজ ভোরের দিকে আব্বাস বাড়িতে আসে। পরে দুজনেই শারীরিকভাবে মেলামেশা করি। একসময় গ্রামের লোকজন টের পেয়ে ধরে ফেলেন। আর এখন আব্বাস আমাকে বিয়ে করতে চাচ্ছে না।’ 

এ ব্যাপারে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রামবাসী দুজনকেই আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। লোকমুখে শুনেছি, ভুক্তভোগী নারী বিয়ে করার জন্য বললেও অভিযুক্ত রাজি হচ্ছে না। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।’

কারাগারে থেকেও যুবলীগের মিছিলে!

২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি

রাজশাহীতে গরুচোর চক্রের অন্যতম সদস্য গ্রেপ্তার

জনগণের দোরগোড়ায় পৌঁছাতে কাজ করছেন প্রধানমন্ত্রী: মিনু

রেশমের ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: ভূমিমন্ত্রী

রাবি শিক্ষার্থীর গাড়িচাপায় রিকশাচালক নিহত, নারীসহ আহত ২

রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা ২০ অক্টোবর

ভারত বিগত দিনের চিন্তা-চেতনা থেকে বের হয়ে বাংলাদেশের বন্ধু হবে, আশা প্রতিমন্ত্রীর

১০ দিনেও রাবি সাংবাদিকদের ওপর হামলাকারী কেউ গ্রেপ্তার হয়নি

সেনাসদস্য পরিচয়ে জাল টাকা দিয়ে সোনার চেইন আত্মসাৎ, গ্রেপ্তার ২