হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে অস্ত্রের সন্ধানে কোচিং সেন্টার ঘিরে রেখেছে যৌথ বাহিনী, অভিযান চলছে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

বাড়ির ভেতরে বিস্ফোরক ও অস্ত্র মজুত রয়েছে— এমন খবরে অভিযান চালায় যৌথবাহিনী। ছবি: আজকের পত্রিকা

রাজশাহী নগরের কাদিরগঞ্জ এলাকায় শনিবার সকাল সাড়ে ৯টা থেকে যৌথ বাহিনী একটি কোচিং সেন্টার ঘিরে অভিযান পরিচালনা করছে। বাড়ির ভেতরে বিস্ফোরক ও অস্ত্র মজুত রয়েছে এমন খবরে এই অভিযান শুরু হয়। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত (এই প্রতিবেদন লেখা পর্যন্ত) অভিযান চলছিল।

অভিযানে সেনাবাহিনী ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিটের সদস্যরা আছেন। এ ছাড়া রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অংশগ্রহণ রয়েছে বলে ই-মেইল বার্তায় জানানো হয়েছে।

বাড়ির ভেতরে বিস্ফোরক ও অস্ত্র মজুত রয়েছে— এমন খবরে অভিযান চালায় যৌথবাহিনী। ছবি: আজকের পত্রিকা

স্থানীয় সূত্র জানায়, অভিযানের ওই বাড়ির সামনের সাইনবোর্ডে লেখা রয়েছে ‘ডক্টর ইংলিশ’ কোচিং সেন্টার। বাড়িটির মালিক শফিউল আলম লাট্টু, যিনি রাজশাহী মহানগর বিএনপির সাবেক সহসভাপতি। তাঁর ছেলে মুনতাসির আলম অনিন্দ্য এই কোচিং সেন্টার পরিচালনা করেন।

অভিযানে সেনাসদস্যরা মুনতাসির অনিন্দ্যকে সঙ্গে নিয়ে বাড়ির ভেতরে তল্লাশি চালাচ্ছেন। মুনতাসির অনিন্দ্য রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের পরিবারের সদস্য। কয়েক বছর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক রেজাউল করিম হত্যা মামলায় তাঁকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছিল। তবে পরে তিনি ওই মামলা থেকে অব্যাহতি পান।

বাড়ির ভেতরে বিস্ফোরক ও অস্ত্র মজুত রয়েছে— এমন খবরে অভিযান চালায় যৌথবাহিনী। ছবি: আজকের পত্রিকা

সেনাবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, অভিযান শেষ করে বিস্ফোরক নিষ্ক্রিয় করার পর সাংবাদিকদের বিস্তারিত জানানো হবে। দুপুর পর্যন্ত কাদিরগঞ্জের ওই সড়ক বন্ধ রয়েছে এবং অভিযান অব্যাহত আছে।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজীউর রহমান একই ইমেইল বার্তায় জানিয়েছেন, অভিযান শেষ হলে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পুশ ইন করা ২৮ জনকে ফিরিয়ে নিয়েছে বিএসএফ: বিজিবি

হামের চিকিৎসা নিয়ে ফিরে আবার জ্বর, ডেঙ্গু থেকে বাঁচানো যায়নি দেড় বছরের তাইবাকে

সরকারি আম ভাগ-বাঁটোয়ারা করে নিলেন কর্মকর্তা-কর্মচারীরা

টানা দাবদাহ: জ্বর-ডায়রিয়া রোগীর চাপ, সেবায় হিমশিম

বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

সড়কবাতি নিয়ে জ্ঞান অর্জন করতে ফ্রান্সে যাচ্ছেন রাসিক প্রশাসক

রাজশাহীতে আন্তর্জাতিক যোগ দিবসের আনুষ্ঠানিকতা শুরু

ঈদের ছুটিতে উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের কম্পিউটার চুরি, থানায় মামলা

মাদক কারবারিদের দুই গ্রুপের সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর-লুটপাট

ঈদের ছুটিতে আমের বাজার এলোমেলো