হোম > সারা দেশ > রাজশাহী

রাবির কেন্দ্রীয় লাইব্রেরিতে হামলার প্রতিবাদে গণস্বাক্ষর কর্মসূচি, ছাত্রদলের সংহতি

রাবি প্রতিনিধি  

সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে রাবির কেন্দ্রীয় লাইব্রেরির সামনে চলছে গণস্বাক্ষর কর্মসূচি। ছবি: আজকের পত্রিকা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ এবং অভিযুক্তদের বিচারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি শুরু করেছেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এ কর্মসূচি শুরু হয়। আগামী সোমবার পর্যন্ত এটি চলবে বলে জানিয়েছেন আয়োজকরা।

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের পাশাপাশি রাবি শাখা ছাত্রদলের নেতাকর্মীরাও সংহতি জানিয়ে অংশ নেন।

শিক্ষার্থী মেহেদী হাসান কর্মসূচিতে অংশ নিয়ে বলেন, ‘সাম্প্রতিক হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইন ও বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকাশ্যে সংঘটিত এ হামলার বিচার নিশ্চিত করতে প্রশাসনের প্রতি চাপ সৃষ্টি করতেই এই গণস্বাক্ষর সংগ্রহ করা হচ্ছে।’

রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, ‘এটি কোনো নির্দিষ্ট সংগঠনের কর্মসূচি নয়; বরং বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগ। ২৭ জুলাই কেন্দ্রীয় লাইব্রেরিতে সংঘটিত হামলা নিরাপদ শিক্ষার পরিবেশকে প্রশ্নবিদ্ধ করেছে। ভিডিও ফুটেজের ভিত্তিতে অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় এনে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী শাস্তি নিশ্চিত করতে হবে।’

রাবি শাখা ছাত্রদলের সহসভাপতি জান্নাতুন নাঈম তুহিনা বলেন, ‘কর্মসূচিটি সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজন করা হয়েছে। লাইব্রেরিতে হামলার সুষ্ঠু বিচার ও অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন।’ প্রশাসন দ্রুত কার্যকর ব্যবস্থা নেবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

আয়োজকদের দাবি, কর্মসূচির প্রথম দিনেই প্রায় ১০০ শিক্ষার্থী স্বাক্ষর করেছেন।

দুই দিন পর পদ্মায় ভেসে উঠল বাবা-ছেলের মরদেহ

রাজশাহীতে ধর্ষণচেষ্টা মামলায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রাণে বাঁচলেন জাহেরা, পদ্মা কেড়ে নিল স্বামী-ছেলেকে

রাকসু ও শিবির নেতাদের ‘এখতিয়ারবহির্ভূত কর্মকাণ্ড’ বন্ধের দাবি শিক্ষক নেটওয়ার্কের

ভিপির বক্তব্যের প্রতিবাদে রাকসুর কর্মসূচি বয়কট, বক্তব্য প্রত্যাহারের দাবি সাংবাদিকদের

রাজশাহীতে হোটেলমালিককে কোপানোর অভিযোগ যুবদল নেতার ক্যাডারদের বিরুদ্ধে

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি রাকসু ভিপির

বাঘায় বিএনপির বিক্ষোভের পরদিন ইউএনওকে বদলি, প্রধানশূন্য ৫ দপ্তর

রাজশাহীর রেশম কারখানার আধুনিকায়নের আশ্বাস ফরাসি রাষ্ট্রদূতের

যাবজ্জীবন সাজার পরোয়ানা ‘খুঁজে পেয়েছে’ আরএমপি, গ্রেপ্তার সুমন