হোম > সারা দেশ > রাজশাহী

শিশুকে হত্যার অভিযোগে বাবা আটক

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের বেলকুচিতে ২ বছরের শিশুকে গলায় ফাঁস দিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। এ ঘটনায় বাবা হযরত আলীকে আটক করেছে পুলিশ। 

আজ মঙ্গলবার সকালে উপজেলার সূর্বনসাড়া নিশিবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম জুনাইদ। আটক হযরত আলী ওই গ্রামের আব্দুল আওয়াল মুন্সির ছেলে। 

শিশুটির মা লিপি খাতুন বলেন, ‘দীর্ঘ দিন ধরে হযরত আলী আমার সঙ্গে খারাপ ব্যবহার করে আসছে। আমাকে তালাক দেবে বলে। কিছুদিন আগে আমার শ্বশুর-শাশুড়ি তাঁর ছেলেকে বলে, ‘তোর ছেলেকে মেরে ফেল, তাহলে তোর বউ এমনি চলে যাবে।’ আজ সকালে ছেলেকে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করি। পরে তাঁত ফ্যাক্টরিতে গিয়ে দেখি আমার ছেলে ঝুলে আছে। চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে আসে। এরপর আমার স্বামী পালিয়ে যায়।’ 

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার বলেন, ‘শিশুটির মরদেহ উদ্ধার করেছি। শিশুটিকে হত্যা করা হয়েছে। এই ঘটনায় শিশুটির বাবাকে আটক করা হয়। তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছেলেকে হত্যার কথা স্বীকার করেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা