হোম > সারা দেশ > রাজশাহী

বাঘায় অস্ত্র, গুলিসহ যুবক আটক

বাঘা (রাজশাহী) প্রতিনিধি             

প্রতীকী ছবি

রাজশাহীর বাঘায় রয়েল হোসেন (৩২) নামে এক ব্যক্তিকে অস্ত্র, গুলিসহ আটক করা হয়েছে। রোববার (৫ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের পানিকামড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। রয়েল হোসেন উপজেলা পানিকামড়া গ্রামের মজিবর রহমানের ছেলে।

র‌্যাব-৫-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ির শয়নঘর থেকে দুটি ওয়ান শুটারগান, চারটি গুলি ও ৩০০ গ্রাম হেরোইনসহ তাঁকে আটক করে।

র‌্যাবের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়—রয়েল দীর্ঘদিন যাবৎ সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র ও মাদক সংরক্ষণ এবং পাচারের সঙ্গে জড়িত ছিল।

এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, গ্রেপ্তার রয়েলের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে থানা হেফাজতে দিয়েছেন।

ধামইরহাটে বর্ণাঢ্য আয়োজনে পয়লা বৈশাখ উদ্‌যাপন

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু, ভর্তি ৩২ শিশু

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে পয়লা বৈশাখ উদ্‌যাপন

রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

নতুন বছর বরণে প্রস্তুত রাজশাহী বিশ্ববিদ্যালয়

রামেকে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

পদ্মায় ফুল ভাসিয়ে শান্তি কামনা পাহাড়ি শিক্ষার্থীদের

মিথ্যা মামলা করায় বিএনপি নেতাকে জরিমানা, অর্থ পাবেন আসামি আ.লীগ নেতা-কর্মীরা

রাজশাহীতে ফুয়েল অ্যাপ চালু, পাঁচ দিনে একবার নেওয়া যাবে তেল

রাবিতে তল্লাশি-কাণ্ডে হলের এজিএসসহ ৩ জনের আবাসিকতা বাতিল, ভিপিকে শোকজ