হোম > সারা দেশ > রাজশাহী

সরকারের উচিত মানবাধিকারের সুরক্ষা দেওয়া: সুলতানা কামাল

নাটোর প্রতিনিধি 

আজ সকালে নাটোর জেলা পরিষদ মিলনায়তনে বক্তব্য দেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল। ছবি: আজকের পত্রিকা

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল বলেছেন, ভাষা, পোশাক, লিঙ্গ পরিচয় ও ধর্মের কারণে কেউ ভয়ে থাকলে সেখানে মানবাধিকার বিরাজ করে না। তাই রাষ্ট্র পরিচালনায় থাকা সরকারেরই দায়িত্ব মানবাধিকারের সুরক্ষা দেওয়া। আজ সোমবার (২৪ নভেম্বর) সকালে নাটোর জেলা পরিষদ মিলনায়তনে ‘সমতল আদিবাসী’ সম্মেলন উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সুলতানা কামাল বলেন, একাত্তরে বাংলাদেশে মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল মানুষের রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার, সামাজিক অধিকার ও সাংস্কৃতিক অধিকারের জন্য। এই দেশ হবে সাম্যের দেশ, ন্যায়বিচারের দেশ, মানবিক দেশ। এর কোনো ব্যত্যয় ঘটতে পারবে না।

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ও ক্রিশ্চিয়ান এইডের সহযোগিতায় আয়োজিত এ সম্মেলনে আরও বক্তব্য দেন ক্রিশ্চিয়ান এইডের কান্ট্রি ডিরেক্টর নুজহাত জাবিন, বেসরকারি সংগঠন ‘আমরাই পারি’র প্রধান নির্বাহী জিনাত আরা হক, নাটোর জেলা লিগ্যাল এইড অফিসার বাদল কুমার চন্দসহ বিভিন্ন আদিবাসী সংগঠনের প্রতিনিধিরা।

এ সময় বক্তারা প্রতিটি সেক্টর থেকে বৈষম্য নিরসনে সরকার ও সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা