হোম > সারা দেশ > রাজশাহী

পুঠিয়ায় জাপার প্রার্থীর বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি 

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক আবুল হোসেনের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাত ১১টার দিকে পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের ভুবননগরে আবুল হোসেনের গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে। পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। 

জাতীয় পার্টির প্রার্থী অধ্যাপক আবুল হোসেন জানান, রাতে কয়েকজন দুর্বৃত্ত এসে তাঁর বাড়িতে পেট্রোলবোমা মেরেছে। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তিনি ওই সময় পরিবারসহ রাজশাহীতে শহরের বাসায় অবস্থান করছিলেন। বিষয়টি পুলিশকে জানিয়েছেন। 

স্থানীয়রা জানান, ভুবননগর এলাকায় রাজশাহী-৫ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আবুল হোসেনের গ্রামের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা। তবে এতে কেউ আহত হয়নি। 

পুঠিয়া থানার ওসি সাইদুর রহমান বলেন, বিষয়টি শুনেছি। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কারাগারে থেকেও যুবলীগের মিছিলে!

২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি

রাজশাহীতে গরুচোর চক্রের অন্যতম সদস্য গ্রেপ্তার

জনগণের দোরগোড়ায় পৌঁছাতে কাজ করছেন প্রধানমন্ত্রী: মিনু

রেশমের ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: ভূমিমন্ত্রী

রাবি শিক্ষার্থীর গাড়িচাপায় রিকশাচালক নিহত, নারীসহ আহত ২

রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা ২০ অক্টোবর

ভারত বিগত দিনের চিন্তা-চেতনা থেকে বের হয়ে বাংলাদেশের বন্ধু হবে, আশা প্রতিমন্ত্রীর

১০ দিনেও রাবি সাংবাদিকদের ওপর হামলাকারী কেউ গ্রেপ্তার হয়নি

সেনাসদস্য পরিচয়ে জাল টাকা দিয়ে সোনার চেইন আত্মসাৎ, গ্রেপ্তার ২