হোম > সারা দেশ > রাজশাহী

৪ কোটি টাকা ব্যয়ে হাসপাতাল, চালু হচ্ছে ২০ বছর পর

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি 

বগুড়ার শিবগঞ্জ উপজেলার ২০ শয্যাবিশিষ্ট আলিয়ারহাট হাসপাতাল আজ পরিদর্শন করেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান। ছবি: আজকের পত্রিকা

নির্মাণের ২০ বছর পর চালু হতে যাচ্ছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ২০ শয্যাবিশিষ্ট আলিয়ারহাট হাসপাতাল। আজ শনিবার হাসপাতালটি চালু করার লক্ষ্যে পরিদর্শনে আসেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান এবং ডা. মো. সারোয়ার বারী।

পরিদর্শনকালে তাঁরা জীর্ণশীর্ণ হাসপাতালটির বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন। সংক্ষিপ্ত বক্তব্যে স্বাস্থ্যসচিব সাইদুর রহমান বলেন, ‘আমরা সরকারি কাজের অংশ হিসেবে আজ ২০ শয্যাবিশিষ্ট আলিয়ারহাট হাসপাতাল পরিদর্শন করলাম। হাসপাতালটি চালু করার পর জনগণ যেন সঠিক সেবা পান, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এ সময় শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামানসহ বিভাগ ও জেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বগুড়ার শিবগঞ্জ উপজেলার ২০ শয্যাবিশিষ্ট আলিয়ারহাট হাসপাতাল আজ পরিদর্শন করেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান। ছবি: আজকের পত্রিকা

স্বাস্থ্য বিভাগের দুই সচিবের উপস্থিতিতে স্থানীয়দের মধ্যে আনন্দ-উল্লাসের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অ্যাসাইনমেন্ট অফিসার ডা. ফিরোজ বলেন, ‘হাসপাতালটি চালু করতে আমরা দীর্ঘদিন ধরে বিভিন্ন দপ্তরে আবেদন করেছি। গ্রামবাসী মানববন্ধনও করেছে। সচিবেরা এসে পরিদর্শন করায় আমাদের মধ্যে আশার সঞ্চার হয়েছে।’

জানা গেছে, ২০০৫ সালে শিবগঞ্জ বন্দর থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে ২০ শয্যার আলিয়ারহাট হাসপাতাল নির্মিত হয়। যার ব্যয় হয়েছিল ৪ কোটি ৩২ লাখ টাকা। হাসপাতালটিতে আধুনিক অপারেশন থিয়েটারসহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জামও স্থাপন করা হয়েছিল।

স্থানীয়দের অভিযোগ, হাসপাতাল নির্মাণের পর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে আর কোনো কার্যক্রম চালু হয়নি। এ নিয়ে একাধিকবার গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও সেবা চালু হয়নি।

রাজশাহীতে ফিলিং স্টেশনে মোটরসাইকেলের লম্বা সারি, চাহিদামতো মিলছে না তেল

রাজশাহী শিক্ষা বোর্ড: বোর্ড সভার অনুমোদনেও নিয়মিত হয়নি চাকরি

ঘুষ নিয়ে ২০ মৎস্যজীবী সমিতিকে হঠাৎ নিবন্ধন

৯ শতাংশ ঘুষ দাবি: রামেবি ভিসির সংবাদ সম্মেলনে দেওয়া হলো ‘টাকার খাম’

মাদ্রাসা থেকে পালানো ২ কিশোরকে উদ্ধার করল র‍্যাব

নিরপেক্ষ দাবি করা রাকসুর সেই প্রার্থী হলেন শিবিরের নেতা

পুঠিয়ায় গণপিটুনিতে ‘ডাকাত’ নিহত, ৩০০ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে গুদামে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি

ধানখেতে শিশুর মরদেহ, গলায় প্যাঁচানো বেল্ট

রাজশাহীতে ৮ ডাকাতকে গণপিটুনি, একজনের মৃত্যু