হোম > সারা দেশ > রাজশাহী

বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়াই মানচিহ্ন ব্যবহার, জরিমানা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা। ছবি: আজকের পত্রিকা

রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট এলাকায় অবস্থিত একটি ফ্লাওয়ার মিলকে জরিমানা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) উদ্যোগে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

বিএসটিআই জানিয়েছে, গুণগত মানসনদ (সিএম লাইসেন্স) ছাড়া আটা, ময়দা ও গমের ভুসিপণ্য উৎপাদন ও বিক্রি করে আসছিল ‘রাজশাহী ফ্লাওয়ার অ্যান্ড ডাউল মিল’ নামের প্রতিষ্ঠানটি। তারা তাদের পণ্যের মোড়কে অবৈধভাবে বিএসটিআইয়ের মানচিহ্নও ব্যবহার করছিল।

এ জন্য বিএসটিআই আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা।

এতে প্রসিকিউটর হিসেবে দায়িত্বে ছিলেন বিএসটিআইয়ের বিভাগীয় কার্যালয়ের সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

সাইবার অপরাধ দমনে দক্ষতা বাড়ানোর আহ্বান আইজিপির

প্রাথমিক বৃত্তি পরীক্ষা: কেন্দ্রে পরীক্ষার্থী ২৩৮ সবার ফল ‘গায়েব’

বানেশ্বর হাট: আমের বাজার এখনো জমজমাট

রাজশাহীতে নারীকে কুপিয়ে মোবাইল ছিনতাই, গ্রেপ্তার ২

উত্তরাঞ্চলের আড়াই লাখ কৃষক পরিবারের ২২৫ কোটি টাকা ঋণ মওকুফ

আমের ঢলন প্রথা বাতিল শুধু মুখেই

২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল শুরু

ঘুমের ওষুধ মেশানো ডাব খেতে দেন তাঁরা, পরে হাতিয়ে নেন মালামাল-টাকাপয়সা

জুলাইয়ে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া শিক্ষকদের তালিকা ভিসির কাছে দিল রাকসু

১৩ বছর পর রামেক হাসপাতালে বাড়ল ১০০ শয্যা, সরকারি স্বীকৃতি পেল আইসিইউ