হোম > সারা দেশ > রাজশাহী

রামেকে একদিনে আরও ৭ জনের মৃত্যু 

প্রতিনিধি, রাজশাহী

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তাঁরা মারা যান বলে হাসপাতালের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় রাজশাহীর ৩ জন, নওগাঁর ২ জন এবং পাবনা ও নাটোরের ১ জন করে মারা গেছেন। তাঁদের মধ্যে নাটোরের একজন করোনা পজিটিভ ছিলেন। অন্য ৬ জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। তাঁদের নমুনা পরীক্ষা করা হয়নি। 

মৃত সাতজনের মধ্যে দুজন পুরুষ ও পাঁচজন নারী। রামেক হাসপাতালের করোনা ইউনিটে চলতি মাসে এ নিয়ে মোট ১০১ জনের মৃত্যু হয়েছে। আজ সকাল ৮টার আগের গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হয়েছেন ২০ জন। ছাড়পত্র পেয়েছেন ২০ জন। আজ সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটে মোট রোগী ছিলেন ১২২ জন।

তাঁদের মধ্যে রাজশাহীর ৪৬ জন, চাঁপাইনবাবগঞ্জের ২০ জন, নাটোরের ১৭ জন, নওগাঁর ১৩ জন, পাবনার ১০ জন, কুষ্টিয়ার ৬ জন, চুয়াডাঙ্গার ৫ জন, সিরাজগঞ্জের ২ জন এবং জয়পুরহাট, মেহেরপুর ও রংপুরের ১ জন করে রোগী ভর্তি ছিলেন। 

জেলার সিভিল সার্জনের কার্যালয়ের হিসাব অনুযায়ী, গতকাল বুধবার আরটি-পিসিআর, র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট ও জেন এক্সপার্ট টেস্টে জেলার মোট ৩২৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ২৮ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এতে সংক্রমণের হার ৮ দশমিক ৬৪ শতাংশ। 

রুয়েটের গাড়িতে প্রধানমন্ত্রী, ‘বড় সুযোগ ছিল’ বলা যুবকের বাবাও ডিবি হেফাজতে

উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হলো ভূমিমন্ত্রী মিনুকে

বাবার মুক্তির আকুতি নিয়ে প্রধানমন্ত্রীর গাড়ির সামনে দুই মেয়ে, ডাকলেন প্রশাসক

রক্তশূন্যতা নিয়ে রামেকে ভর্তি ভূমিমন্ত্রী মিনু

প্রধানমন্ত্রীর হাত থেকে প্রণোদনার চেক নিলেন এমপি, বাপ-বেটা মিলে পেলেন ১৯ হাজার টাকা

পাঁচ দফা দাবিতে রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় ১০৩টি ককটেল উদ্ধার

রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভায় ফোন খোয়ালেন ৯ জন

রাজশাহীতে পুকুর থেকে তরুণের লাশ উদ্ধার

‘হঠাৎ বিকট শব্দে ঘুম ভাঙে, চারদিকে শুনি শুধু চিৎকার’