হোম > সারা দেশ > রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত

প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের আলীনগরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে শরিফুল ইসলাম শিমুল (২৩) নামে এক যুবক নিহত হয়েছে। গতকাল বুধবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত যুবক হলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মিলকি-বিদিরপুর মহল্লার কবির হোসেনের ছেলে। 

নিহতের পিতা কবির হোসেন অভিযোগ করে বলেন, পৌর এলাকার আলীনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আলা-নিয়ামুল গ্রুপ ও আসিক গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই জের ধরে আসিক গং প্রতিপক্ষ আলা-নিয়ামুল গ্রুপের উসমান ও শাহজামালকে আলীনগর মহল্লার বাড়ি থেকে ডেকে বাইরে আনার চেষ্টা করে। এ সময় তাঁদের মধ্যে ধস্তাধস্তির একপর্যায়ে ধারালো চাকু দিয়ে শরিফুল ইসলামের পেটে আঘাত করলে সে গুরুতর আহত হয়। 

পরে তাঁকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সোয়া ৮টার দিকে তিনি মারা যান। 

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় পুলিশি টহলের পাশাপাশি এ ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত থানায় মামলা দায়ের হয়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

ট্রাকচালকের আসনের নিচে ছিল ৭ হাজার ৩৭৫ ইয়াবা, চালক গ্রেপ্তার

বাঘায় ২ দিনে ৪৫ মণ ভেজাল গুড় ধ্বংস, জরিমানা

রাজশাহীতে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

কারাগারে থেকেও যুবলীগের মিছিলে!

২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি

রাজশাহীতে গরুচোর চক্রের অন্যতম সদস্য গ্রেপ্তার

জনগণের দোরগোড়ায় পৌঁছাতে কাজ করছেন প্রধানমন্ত্রী: মিনু

রেশমের ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: ভূমিমন্ত্রী

রাবি শিক্ষার্থীর গাড়িচাপায় রিকশাচালক নিহত, নারীসহ আহত ২

রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা ২০ অক্টোবর