হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মর্টার শেল উদ্ধার

রাবি প্রতিনিধি  

রাবির পুরোনো টেনিস কোর্টের মাটি খনন করতে গিয়ে শ্রমিকেরা মর্টার শেলটি দেখতে পান। ছবি: আজকের পত্রিকা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জিমনেসিয়ামের পাশে পুরোনো টেনিস কোর্টের মাটি খুঁড়ে একটি মর্টাল শেল পাওয়া গেছে। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মর্টার শেলটি নিষ্ক্রিয় করে। মর্টার শেলটি মুক্তিযুদ্ধের সময়ের হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জানা গেছে, সকালে টেনিস কোর্টের মাটি খনন করতে গিয়ে শ্রমিকেরা মর্টার শেলটি দেখতে পান। তাঁরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিষয়টি অবহিত করেন। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন রাজশাহী মেট্রোপলিটনকে জানায়। বেলা ২টার দিকে বম্ব ডিসপোজাল ইউনিট এসে বিশ্ববিদ্যালয়ের বধ্যভূমির পেছনে ফাঁকা মাঠে এটি নিষ্ক্রিয় করে।

উদ্ধার করা মর্টার শেল কোন সময়ের হতে পারে, সেটি নিশ্চিত হওয়া যায়নি। তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান মনে করেন, এটি স্বাধীনতাযুদ্ধের সময়ের হতে পারে। তিনি বলেন, ‘উদ্ধার করা শেলটি অনেক পুরোনো এবং মরিচা ধরা ছিল। এটি কোন সময়ের, সেটি নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। তবে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গুরুত্বপূর্ণ একটা জায়গা ছিল। এখানে পাকিস্তানি সেনাদের অবস্থানও ছিল। তাই শেলটি তখনকার হতে পারে বলে মনে হয়।’

মর্টার শেলটি উদ্ধার ও নিষ্ক্রিয় করার বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মতিহার জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ মহিবুল ইসলাম বলেন, ‘মহানগর পুলিশের বোমা নিষ্ক্রিয় দলের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের উপস্থিতিতে শেলটি নিষ্ক্রিয় করেন। নিরাপদে এটি নিষ্ক্রিয় করতে লোকালয় থেকে দূরে নিয়ে আসা হয় এবং পাশেই রেললাইন থাকায় রেল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।’

রাজশাহীতে গরুচোর চক্রের অন্যতম সদস্য গ্রেপ্তার

জনগণের দোরগোড়ায় পৌঁছাতে কাজ করছেন প্রধানমন্ত্রী: মিনু

রেশমের ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: ভূমিমন্ত্রী

রাবি শিক্ষার্থীর গাড়িচাপায় রিকশাচালক নিহত, নারীসহ আহত ২

রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা ২০ অক্টোবর

ভারত বিগত দিনের চিন্তা-চেতনা থেকে বের হয়ে বাংলাদেশের বন্ধু হবে, আশা প্রতিমন্ত্রীর

১০ দিনেও রাবি সাংবাদিকদের ওপর হামলাকারী কেউ গ্রেপ্তার হয়নি

সেনাসদস্য পরিচয়ে জাল টাকা দিয়ে সোনার চেইন আত্মসাৎ, গ্রেপ্তার ২

ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী

বাঘায় মাদক সেবন ও বিক্রির দায়ে এক দম্পতিসহ ৩ জনের কারাদণ্ড