হোম > সারা দেশ > রাজশাহী

নওগাঁয় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর পোরশায় ইউনুস আলী নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে আসামি মফিজ উদ্দিনকে (৬৮) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে  ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

আজ বৃহস্পতিবার দুপুরে নওগাঁ জেলা দায়রা জজ আদালতের বিচারক সিনিয়র দায়রা জজ মো. আবু শামীম আজাদ এ রায় দেন। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল খালেক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এই রায়ের মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।’

আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ৮ ফেব্রুয়ারি বিকেলে নওগাঁর পোরশা উপজেলার সোমনগর গ্রামের ইউনুস আলী তার জ্যাকেটের চেইন লাগানোর জন্য পার্শ্ববর্তী সুতলী বাজারে দর্জি মফিজ উদ্দিনের দোকানে যান। চেইন লাগানোর মজুরি হিসেবে দর্জি মফিজ উদ্দিন ৩০ টাকা দাবি করেন। কিন্তু ইউনুস ২০ টাকা দিতে চান। এ নিয়ে উভয়ের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে দর্জি মফিজ উদ্দিন বাঁশ দিয়ে ইউনুসের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহতন। পরে স্থানীয় পল্লি চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় ইউনুসকে। পল্লি চিকিৎসক মাথায় সেলাই ও ব্যান্ডেজ করে দেন। বাসায় ফেরার পথে মৃত্যু হয় ইউনুসের। পরে তাঁর ছোট ভাই সোনাবর অলী বাদী হয়ে পোরশা থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। 

এরপর দীর্ঘদিন ধরে চলে মামলার সাক্ষ্যগ্রহণ। মামলায় উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে আজ বৃহস্পতিবার রায়ে আসামি মফিজ উদ্দিনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও নগদ ১ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ২ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করার আদেশ দেন বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ। রায় ঘোষণার সময় এজলাসকক্ষে আসামি উপস্থিত ছিলেন।

পদ্মার চরে গুলিতে নিহত বালুমহালের ম্যানেজারের লাশ উদ্ধার

ফ্রান্সে গেল বাঘার আম, শুরু হলো মৌসুমের প্রথম রপ্তানি

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল

সারদায় একাডেমিতে দৌড়ানোর সময় অসুস্থ প্রশিক্ষণার্থী এসআইয়ের মৃত্যু

টাকা গুনে নেওয়ার ভিডিও ছড়িয়ে পড়ার পর বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

রাজশাহীতে ৯ বছরের শিশুকে যৌন হয়রানি, ভ্যানচালককে গণপিটুনি

রাতের আঁধারে রাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং

রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

নানাবাড়ি এসে ট্রলিচাপায় হাত-পা বিচ্ছিন্ন শিশুর, চালকের মাথা ফাটাল বিক্ষুব্ধ জনতা

রাজশাহী বিশ্ববিদ্যালয়: উদ্বোধনের আগেই ফাটল নবনির্মিত হল ভবনে