হোম > সারা দেশ > রাজশাহী

বাঘায় হাজি আব্দুস সাত্তার প্রামাণিক ফাউন্ডেশনের মেধাবৃত্তি, ১৬৫ শিক্ষার্থীকে সম্মাননা ও আর্থিক সহায়তা

বাঘা (রাজশাহী) প্রতিনিধি      

বাঘায় ১৬৫ শিক্ষার্থীকে সম্মাননা ও আর্থিক সহায়তা অনুষ্ঠানে ফটোসেশন। ছবি: আজকের পত্রিকা

রাজশাহীর বাঘায় হাজি আব্দুস সাত্তার প্রামাণিক ফাউন্ডেশনের উদ্যোগে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ১৬৫ জন শিক্ষার্থীর মধ্যে মেধাবৃত্তি ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) সকালে বাঘা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘শিক্ষাই জাতির মেরুদণ্ড। মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। হাজি আব্দুস সাত্তার প্রামাণিক ফাউন্ডেশনের এ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।’

তিনি শিক্ষার্থীদের আরও মনোযোগ দিয়ে পড়াশোনা করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি মাদক ও বাল্যবিবাহের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন এবং সন্তানদের শিক্ষা ও নৈতিক বিকাশে অভিভাবকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

এমপি আবু সাঈদ চাঁদ বলেন, ‘আমি একজন কৃষকের সন্তান। কৃষিনির্ভর বাঘা-চারঘাটের উন্নয়নে কৃষকদের অগ্রাধিকার দেওয়া হবে।’ তিনি আরও বলেন, শিক্ষার উন্নয়নে গুরুত্ব দিয়ে বিএনপি তাদের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে কাজ করবে।

অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত ১৬৫ জন শিক্ষার্থীর প্রত্যেককে এক হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। এ সময় তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

সভাপতির বক্তব্যে বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা জান্নাতুল ফেরদৌস বলেন, ‘সুস্থ, সুন্দর ও আলোকিত সমাজ গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই। আজ যারা মেধাবৃত্তি পেয়েছে, তারাই আগামী দিনের নেতৃত্ব দেবে।’ তিনি শিক্ষার্থীদের সাফল্যে শিক্ষক ও অভিভাবকদের অবদানের কথা উল্লেখ করে সন্তানদের বাস্তবমুখী ও নৈতিক শিক্ষায় গড়ে তোলার আহ্বান জানান।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী মাহাফুজ রহমান বলেন, এই সম্মান তাকে ভবিষ্যতে আরও ভালোভাবে পড়াশোনা করতে অনুপ্রাণিত করবে এবং দেশের কল্যাণে কাজ করার প্রত্যয় আরও দৃঢ় করবে।

স্বাগত বক্তব্যে উপজেলা শিক্ষা কর্মকর্তা মীর মামুনুর রশিদ জানান, উপজেলার ৭৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৪৫টি বিদ্যালয় থেকে ১৫৫ জন এবং ৪২টি কিন্ডারগার্টেনের মধ্যে দুটি প্রতিষ্ঠান থেকে ১০ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। তিনি জানান, সর্বাধিক শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে বাঘা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে।

বাঘা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাসমিরি লাবনীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক, উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু, সদস্য আশরাফ আলী মলিন, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি এবং আড়ানী পৌর বিএনপির সভাপতি তোজাম্মেল হক।

এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ছয় ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক

আলু সংরক্ষণে প্রতি কেজি ভাড়া সর্বোচ্চ চার টাকা নির্ধারণের দাবি চাষি-ব্যবসায়ীদের

উপাচার্যের পদত্যাগ দাবিতে বিএনপি নেতাদের অবস্থান, দুর্নীতি-অনিয়মের অভিযোগ

শিক্ষার্থীদের দাবির মুখে ‘যুদ্ধাপরাধীদের’ বিলবোর্ড সরাল রাবি প্রশাসন

জুলাই গণ-অভ্যুত্থান ফরাসি বিপ্লবের চেয়ে কোনো অংশে কম নয়: রিজভী

৯ বছরের শিশুকে যৌন নিপীড়ন, জামায়াতের রুকন বহিষ্কার

লিটনের বাড়িটি এখন উন্মুক্ত শৌচাগার

রাবিতে যুদ্ধাপরাধে দণ্ডিতদের ছবি-বিলবোর্ড, জোহা চত্বরে ক্ষুব্ধ শিক্ষার্থীদের অবস্থান

নির্মাণশ্রমিক সাবেদুলের মৃত্যুর রহস্য উন্মোচনের দাবিতে এলাকায় বিক্ষোভ

আরব আমিরাত ত্যাগ না করার শর্তে বেনজীরকে জামিন দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী