হোম > সারা দেশ > রাজশাহী

রামেকের করোনা ইউনিটে আরও ৬ মৃত্যু

প্রতিনিধি, রাজশাহী

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তাঁরা মারা যান। হাসপাতালের করোনা বিষয়ক এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নাটোরের তিনজন, রাজশাহীর দুজন এবং নওগাঁর একজন মারা গেছেন। এর মধ্যে রাজশাহী ও নাটোরের একজন করে করোনা পজিটিভ ছিলেন। অন্য চারজন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। 

মৃত ছয়জনের মধ্যে তিনজন পুরুষ ও তিনজন নারী। রামেক হাসপাতালের করোনা ইউনিটে চলতি মাসে এ নিয়ে ৮৪ জনের মৃত্যু হলো। সোমবার সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হয়েছেন নয়জন। ছাড়পত্র পেয়েছেন ২০ জন। সোমবার সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটে মোট রোগী ছিলেন ১২৯ জন। 

এর মধ্যে রাজশাহীর ৬৫ জন, চাঁপাইনবাবগঞ্জের ১৪ জন, নাটোরের ১৩ জন, নওগাঁর ১১ জন, পাবনার ১৪ জন, কুষ্টিয়ার সাতজন, চুয়াডাঙ্গার পাঁচজন এবং মেহেরপুর ও জয়পুরহাটের একজন করে রোগী ভর্তি ছিলেন। 

জেলার সিভিল সার্জনের কার্যালয়ের হিসাবে, রোববার রাজশাহীর ২৯৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ২৫ জনের করোনা পজিটিভ হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার ৮ দশমিক ৪৪ শতাংশ। 

রুয়েটের গাড়িতে প্রধানমন্ত্রী, ‘বড় সুযোগ ছিল’ বলা যুবকের বাবাও ডিবি হেফাজতে

উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হলো ভূমিমন্ত্রী মিনুকে

বাবার মুক্তির আকুতি নিয়ে প্রধানমন্ত্রীর গাড়ির সামনে দুই মেয়ে, ডাকলেন প্রশাসক

রক্তশূন্যতা নিয়ে রামেকে ভর্তি ভূমিমন্ত্রী মিনু

প্রধানমন্ত্রীর হাত থেকে প্রণোদনার চেক নিলেন এমপি, বাপ-বেটা মিলে পেলেন ১৯ হাজার টাকা

পাঁচ দফা দাবিতে রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় ১০৩টি ককটেল উদ্ধার

রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভায় ফোন খোয়ালেন ৯ জন

রাজশাহীতে পুকুর থেকে তরুণের লাশ উদ্ধার

‘হঠাৎ বিকট শব্দে ঘুম ভাঙে, চারদিকে শুনি শুধু চিৎকার’