হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মাদকবিরোধী শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

মাদকবিরোধী শোভাযাত্রা। ছবি: আজকের পত্রিকা

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মাদকবিরোধী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় কারাগারের প্রধান ফটকের সামনে থেকে শোভাযাত্রাটি বের করা হয়। পরে সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি কারাগারের ভেতরে প্রবেশ করে।

এরপর বন্দীদের নিয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এ ছাড়া কারাগারে বন্দীদের সঙ্গে সাক্ষাৎ করতে আসা দর্শনার্থীদের নিয়েও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় পরিবার ও সমাজের ওপর মাদকের ভয়াবহতা নিয়ে আলোচনা করা হয়।

এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শাহ আলম খান, উপতত্ত্বাবধায়ক নূর মোহাম্মদ, জেল সুপার তারেক কামাল, জেলার আমানুল্লাহসহ কারারক্ষী ও বন্দীরা।

প্রসঙ্গত, রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মাসব্যাপী মাদকবিরোধী প্রচারাভিযান শুরু হয়েছে। মাদকদ্রব্যের কুফল সম্পর্কে কারাগারের কর্মকর্তা-কর্মচারী, কারারক্ষী, বন্দী ও দর্শনার্থীদের সচেতন করা হচ্ছে।

তেলের দাম বাড়ার পর রাজশাহীর ফিলিং স্টেশনে ভিড় কিছুটা কমেছে

‘এখন আর আইসিইউ লাগবে না, গৌরি সবাইকে ছেড়ে চলে গেছে’

রাজশাহী চেম্বারের নতুন সভাপতি হাসেন আলী

রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ, রাশেদ প্রধানের কুশপুত্তলিকা দাহ

রাস্তার জন্য কাটা হলো কাঠবাদামের ৩০টি গাছ

রাজশাহী নার্সিং কলেজে অধ্যক্ষ নিয়োগের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

জ্বালানি সংকট: তেল মজুত করে কালোবাজারি

তেল মজুত করে বেশি দামে বিক্রি, ক্রেতা সেজে ধরল এনএসআই

চাঁদা না পেয়ে দোকানিকে ছুরিকাঘাতে হত্যা

রামেক হাসপাতাল: ৫১ শিশুর মৃত্যুর পর হামের চিকিৎসায় বোর্ড গঠন