হোম > সারা দেশ > রাজশাহী

মাদক কারবারিদের দুই গ্রুপের সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর-লুটপাট

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

প্রতিপক্ষের বাড়িঘরে হামলা। ছবি: সংগৃহীত

রাজশাহী মহানগরে কেঁদুর মোড় এলাকায় মাদক কারবার নিয়ন্ত্রণ ও পূর্বশত্রুতার জেরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে কয়েকটি বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগও উঠেছে। গতকাল রোববার রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাদক কারবারকে কেন্দ্র করে এলাকার পঞ্চবটি ও খড়বোনা গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে রাতে উভয় পক্ষের সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান নেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্বশত্রুতার জেরে খড়বোনা এলাকার শিমুল (২৮) তাঁর সহযোগীদের নিয়ে প্রতিপক্ষ মারুফ ও তাঁর সহযোগীদের ওপর হামলা চালান। সংঘর্ষে মারুফসহ তিনজন আহত হন। পরে দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়।

এদিকে প্রথম দফা সংঘর্ষ শেষ হওয়ার পরও রাতভর থেমে থেমে বাড়িঘরে হামলার ঘটনা ঘটে। চলে লুটপাট। খবর পেয়ে বোয়ালিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে দুজনকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

ঈদের ছুটিতে আমের বাজার এলোমেলো

ভারত-পাকিস্তানের মতো টেবিলে বসে আমাদের স্বাধীনতা আসেনি: ভূমিমন্ত্রী

শান্তিপূর্ণ সহাবস্থানই জাতিকে এগিয়ে নেবে: রাজশাহীতে ভূমিমন্ত্রী মিনু

পদ্মার চরে গরু পালন, কোরবানির বাজার ঘিরে কোটি টাকার স্বপ্ন

সৌদির সঙ্গে মিল রেখে রাজশাহীর পুঠিয়ায় ঈদের নামাজ, মুসল্লি ৫ জন

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় আহতদের চিকিৎসার ব্যয় বহন করবে সরকার

রাজশাহীর পশুর হাট: হাসিলে বাড়তি টাকা আদায়

রাজশাহীতে পাওনা ৪৫০ টাকার জন্য বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা

কোরবানির পশু পরিবহন: চাঁদার চাপে চ্যাপ্টা চালক

কমিউনিটি ক্লিনিক তালাবদ্ধ রেখে পান নিয়ে হাটে গেছেন সিএইচসিপি, সেবা নেই