হোম > সারা দেশ > রাজশাহী

দুর্গাপুরে কলেজশিক্ষককে হেনস্তা: ভুক্তভোগী প্রদর্শক বরখাস্ত

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি 

ফাইল ছবি

রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে শিক্ষক হেনস্তার ঘটনায় ভুক্তভোগী আলেয়া খাতুন হীরাকে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। আজ রোববার রাজশাহী আঞ্চলিক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে এ তথ্য জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে অধিদপ্তরের পরিচালক প্রফেসর মোহাম্মাদ আছাদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ঘটনার তদন্তের স্বার্থে তাঁকে (আলেয়া খাতুন হীরা) সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার কলেজের অধ্যক্ষের কক্ষে প্রদর্শক আলেয়া খাতুন হীরাসহ শিক্ষকদের হেনস্তা করেন স্থানীয় ইউনিয়ন বিএনপির সহসভাপতি আকবর আলী। ওই সময় কলেজে ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলছিল। কলেজের আশপাশের এলাকায় (১০০ গজ) ১৪৪ ধারা ও পুলিশ মোতায়েন থাকলেও কোনো তৎপরতা দেখা যায়নি।

তাৎক্ষণিকভাবে এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেটি নজরে আসার পর তদন্ত শুরু করেছে মাউশি।

মাছির যন্ত্রণায় শ্বশুরবাড়ি যাওয়া বন্ধ

রাবির নৃবিজ্ঞান বিভাগে সভাপতির কক্ষে শিক্ষার্থীদের তালা

স্বেচ্ছাসেবক দল নেতার বাসায় যুবক গুলিবিদ্ধ: অজ্ঞাত আসামির বিরুদ্ধে মামলা

পুকুরে সেচ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শ্রমিক নিহত

ছাত্রদলের কমিটিতে অছাত্র বিবাহিত শিবির ছাত্রলীগ

তুচ্ছ ঘটনায় রাজশাহীতে রেস্তোরাঁয় ভাঙচুর, হাতবোমার বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে খুঁটিতে উঠে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

রাজশাহীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, তিন শিক্ষার্থী গ্রেপ্তার

রাজশাহীতে ব্রিটিশ আমলের দোকানের মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ১৮ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি