হোম > সারা দেশ > রাজশাহী

পুঠিয়ায় অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধারের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর পুঠিয়ায় অপহরণের শিকার ছাত্রীকে উদ্ধারের দাবিতে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

রাজশাহীর পুঠিয়া উপজেলায় অপহরণের শিকার অষ্টম শ্রেণির এক ছাত্রীকে (১৪) উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছে তার পরিবার, সহপাঠী ও এলাকাবাসী। আজ মঙ্গলবার বেলা ১১টায় পুঠিয়া উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ওই কিশোরীকে অপহরণের এক মাস হতে চললেও পুলিশ রহস্যজনক কারণে তাকে উদ্ধার করছে না। পরিবারের সদস্যরা বারবার পুলিশের কাছে গিয়ে অনুরোধ করেও কোনো সাড়া পাচ্ছেন না।

মানববন্ধনে বক্তব্য দিয়ে গিয়ে কান্নায় ভেঙে পড়েন ওই কিশোরীর বাবা। তিনি বলেন, ‘আমার শিশুকন্যাকে গত ২৬ অক্টোবর মাইক্রোবাসে করে তুলে নিয়ে গেছে একদল মাদক কারবারি। আমার কন্যা কেমন আছে, কোথায় আছে, তার কিছুই জানতে পারছি না। প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। প্রশাসনের কাছে আকুল আবেদন করছি, তারা যেন আমার মেয়েকে ফিরিয়ে দেয়।’

জানা গেছে, গত ২৬ অক্টোবর ওই কিশোরীকে অপহরণের পরদিন তার বাবা বাদী হয়ে পুঠিয়া থানায় একটি অপহরণ মামলা করেন। এতে হৃদয় (২৪), শরিফুল ইসলাম (৪৫), রোজিনা বেগম (৪০), সেলিম (৩০), নোমান (২২), এন্তাজ মণ্ডলসহ (৪০) তিনজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়। এ পর্যন্ত তাঁরা কেউ গ্রেপ্তার হননি।

সরকারি কলেজের নারী ডেমোনেস্ট্রেটরকে জুতাপেটা করলেন বিএনপি নেতা, অধ্যক্ষসহ আহত ৫

রাজশাহী-ঢাকা রুটে এসি বাসের ভাড়া বাড়ল ২০০ টাকা

ককটেল ফাটিয়ে মোটর শ্রমিক ইউনিয়ন কার্যালয় ‘উদ্ধার’ শ্রমিক দল নেতার

তীব্র দাবদাহের মধ্যে বৃষ্টি পাকার আগে ফাটছে লিচু

বাঘায় ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন নারী নিহত

রাবি শিক্ষার্থীকে ছাত্রদল নেতার ছুরিকাঘাতের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

২৪ ঘণ্টা পর বাসমালিক-শ্রমিকদের দ্বন্দ্বের অবসান

‘গুপ্ত’ রাজনীতি নিষিদ্ধের দাবি রাবি ছাত্রদলের

রাজশাহীতে বাস-অটোরিকশার সংঘর্ষে গৃহবধূ নিহত, আহত ২

রাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ