হোম > সারা দেশ > রাজশাহী

গুরুদাসপুরে শিক্ষিকাকে বিয়ে করলেন কলেজছাত্র

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুরে খাইরুন নাহার (৪৫) নামে এক কলেজশিক্ষককে বিয়ে করেছেন মো. মামুন হোসেন (২২) নামের এক ছাত্র। বিষয়টি জানাজানি হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, গত বছরের ১২ ডিসেম্বর কাজি অফিসে গিয়ে দুজন গোপনে বিয়ে করেন। বিয়ের ছয় মাসেরও বেশি সময় পার হওয়ার পর সম্প্রতি বিষয়টি এলাকায় জানাজানি হয়। খাইরুন নাহার গুরুদাসপুরের খুবজিপুর এম হক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক এবং মামুন নাটোর এনএস সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র। 

এক বছর আগে ফেসবুকে খাইরুনের সঙ্গে পরিচয় হয় একই উপজেলার ধারাবারিষা ইউনিয়নের পাটপাড়া গ্রামের মোহাম্মাদ আলীর ছেলে মামুনের। পরে তাঁদের দুজনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে দুজন বিয়ের সিদ্ধান্ত নেন। ২০২১ সালের ১২ ডিসেম্বর কাউকে না জানিয়ে গোপনে বিয়ে করেন তাঁরা। বিয়ের ছয় মাস পর তাঁদের সম্পর্ক জানাজানি হলে ছেলের পরিবার মেনে নিলেও মেয়ের পরিবার মেনে নেয়নি। বর্তমানে নাটোর শহরের একটি ভাড়া বাসায় দুজন বসবাস করছেন। এর আগে ওই শিক্ষিকা প্রথমে বিয়ে করেছিলেন রাজশাহীর বাঘা উপজেলার এক ছেলেকে। পারিবারিক কলহে সেই সংসার বেশি দিন টেকেনি। প্রথম স্বামীর ঘরে একটি পুত্রসন্তান রয়েছে তাঁর। 

জানতে চাইলে খাইরুন নাহার বলেন, ‘প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। সেই সময় ফেসবুকে মামুনের সঙ্গে পরিচয় হয়। এরপর আমাদের দুজনের ঘনিষ্ঠ সম্পর্ক থেকে ভালোবাসা হয়। তারপর দুজন সিদ্ধান্ত নিয়ে বিয়ে করি। সমাজে কে কী বলে, তা বড় বিষয় না। আমরা যদি দুজন ঠিক থাকি, তাহলে সব ঠিক। আমার পরিবার থেকে সম্পর্ক মেনে নেয়নি। মামুনের বাড়ি থেকে আমাদের বিয়ে মেনে নিয়েছে। আমার শ্বশুর-শাশুড়ি আমাকে অনেক ভালোবাসে। আমি অনেক সুখে আছি।’ 

এ বিষয়ে মামুন বলেন, ‘খাইরুন নাহারকে বিয়ে করে আমি খুশি এবং সুখে আছি। সবার দোয়ায় সারা জীবন এভাবেই থাকতে চাই।’ 

বিদেশিদের হেনস্তাকারী আকাশের বিলাসী জীবন

হাম প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও অব্যবস্থাপনার বিচার দাবিতে বিক্ষোভ

বাঘায় অর্ধকোটি টাকার জিরা আত্মসাতের অভিযোগ, থানায় মামলা

ফেসবুকে পোস্ট, বিএমডিএ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

আজকের পত্রিকার দুর্গাপুর প্রতিনিধির বাবার ইন্তেকাল

চুলার আগুনে পুড়ল কৃষকের স্বপ্ন, দগ্ধ স্ত্রী হাসপাতালে

যুবককে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় দুজন গ্রেপ্তার, একজনকে জামিন দিলেন ওসি

বাজারে অপরিপক্ব আম, তদারকি নেই প্রশাসনের

রাজশাহীতে টিসিবির ট্রাকের সামনে নিম্ন আয়ের মানুষের ভিড়

৫ দফা দাবিতে ওষুধ কোম্পানি প্রতিনিধিদের মানববন্ধন