হোম > সারা দেশ > রাজশাহী

পদ্মার চর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

উদ্ধার করা আগ্নেয়াস্ত্র। ছবি: সংগৃহীত

রাজশাহীর বাঘা উপজেলার পদ্মার চর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাঘার খায়েরহাট এলাকায় র‌্যাব-৫ সিপিএসসির একটি দল এই অভিযান চালায়। অভিযানে একটি করে বিদেশি পিস্তল, পাইপগান, ওয়ান শুটারগান ও ম্যাগাজিন উদ্ধার করা হয়।

রোববার সকালে র‌্যাবের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৭ অক্টোবর বাঘা উপজেলার পদ্মার প্রত্যন্ত চরাঞ্চলে বালুমহাল ও চরাঞ্চলের ভূমি-বাথান দখলকে কেন্দ্র করে আলোচিত মনতাজ ও কাকন বাহিনীর মধ্যে ভয়াবহ সংঘর্ষ ও গোলাগুলি হয়। এই ঘটনায় একজন ঘটনাস্থলে নিহত হন এবং আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরবর্তী সময়ে নদীতে আরও একজনের লাশ পাওয়া যায়।

ঘটনাটি সামনে আসার পর পুলিশসহ অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতো র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং সংশ্লিষ্ট সন্ত্রাসী চক্রকে শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা বাড়ায়। এর ধারাবাহিকতায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে বাঘা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে অস্ত্রগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

রামেকের আইসিইউ ভবন: দুই দফায় লিফট জালিয়াতি

রাজশাহীতে পুনরায় গ্যাস-সংযোগ চালুর উদ্যোগ নেওয়া হবে: ভূমিমন্ত্রী

‘অমুসলিম’ শিক্ষার্থীদের বাদ দিয়ে রাবি প্রশাসনের ‘গণ-ইফতার’

ঈশ্বরদীতে দাদি-নাতনি হত্যার ঘটনায় ২ জন আটক

কলেজের জমি দখল করে দোকান নির্মাণের অভিযোগ সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে

কর্মীদের হাতে বিএনপি নেতা খুন, ৯ জনের বিরুদ্ধে মামলা

জাতীয় সংসদের সংরক্ষিত আসন: এমপি হতে ২৯ নেত্রীর দৌড়ঝাঁপ

রাজশাহীতে বিএনপি নেতাকে পিটিয়ে মারলেন দলীয় কর্মীরা

মোবাইল কিনে না দেওয়ায় বিদ্যুতের খুঁটির চূড়ায় কিশোর

ভূমিসংক্রান্ত সমস্যার সমাধানে হবে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার: ভূমিমন্ত্রী