হোম > সারা দেশ > রাজশাহী

২১ ঘণ্টা পর শিশু হুমায়রার লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যাকাণ্ড

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি  

হুমায়রার বাড়িতে লোকজনের ভিড়।

রাজশাহীর দুর্গাপুরে নিখোঁজের ২১ ঘণ্টা পর বাড়ি থেকে প্রায় ২০ হাত দূরে খেজুরগাছের নিচ থেকে শিশু হুমায়রা জান্নাতের (৪) লাশ উদ্ধার করেছেন পরিবারের লোকজন। আজ শনিবার বেলা ২টার দিকে উপজেলার হাটকানপাড়া বাজার এলাকায় লাশটি পাওয়া যায়। পরিবারের দাবি, শিশুটিকে বিষ খাইয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

হুমায়রা হাটকানপাড়া বাজার এলাকার হাসিবুল হোসেন শান্তর মেয়ে। গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয় হুমায়রা। ওই সময় তার সমবয়সী আরও কয়েকজন শিশু সেখানে খেলছিল। নিখোঁজের পর রাতভর পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন বাড়ির আশপাশ, পুকুর এবং জঙ্গল এলাকায় তল্লাশি চালালেও শিশুটির কোনো সন্ধান মিলছিল না। আজ সকাল ৮টায় হুমায়রার বাবা ফেসবুকে তাঁর মেয়ের সন্ধান বা ফিরিয়ে দিলে ১ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দেন। এরপর বেলা ২টার দিকে বাড়ির পাশে মৃত অবস্থায় হুমায়রাকে পাওয়া যায়।

হুমায়রার বাবা হাসিবুল বলেন, তাঁর মেয়েকে পরিকল্পিতভাবে বিষ খাইয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি বলেন, ‘আমার মেয়ের মুখ দিয়ে বিষের গন্ধ বের হচ্ছিল। এ ছাড়াও শরীরে অনেক আঘাতের চিহ্ন রয়েছে।’ হাসিবুল বলেন, ‘খেজুরগাছের নিচ থেকে যখন আমার মেয়েকে কোলে তুলে নিই, তখন মনে হচ্ছিল তার পুরো শরীরে যেন রক্ত জমাট বেঁধেছে। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই।’

জানতে চাইলে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মুখপাত্র শংকর কুমার বিশ্বাস বলেন, ‘শিশুটির শরীরে বড় আঘাতের চিহ্ন নেই। তবে পেট বেশ ফোলা ও বাঁ হাতে কিছু জায়গায় ছোট ছোট জখমের চিহ্ন পেয়েছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটির মৃত্যু অস্বাভাবিকভাবে হয়েছে। লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর রহস্য উদ্‌ঘাটিত হবে।’

এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চনন্দ সরকার বলেন, নিখোঁজের এক দিন পর শিশুটিকে বাড়ির পাশে কে বা কারা ফেলে রেখে গেছে। পরে তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠানো হয়। শিশুটির কী কারণে মৃত্যু হয়েছে, সে রহস্য উদ্‌ঘাটনের চেষ্টা চালছে।

শিশুকে কোলে নিলেন ইউএনও, পরীক্ষা দিলেন মা

পাওনা টাকা নিয়ে বিরোধ: ঘুষির আঘাতে দেয়ালে ধাক্কা লেগে বৃদ্ধের মৃত্যু

রাজশাহীতে বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলার অভিযোগ

নিয়োগে ঘুষের অভিযোগে রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সাময়িক বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

৩০ ফুট উঁচু মই থেকে পড়ে আহত ফায়ার সার্ভিসের গাড়িচালক

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়: ১৯ কোটির ভবনও চক্রের পেটে

সরকার প্রতিশ্রুতি থেকে সরে এসেছে: শিবির সভাপতি সাদ্দাম

রাজশাহীতে অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত

ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনে বাধ্য করার অভিযোগ, আদালতে মামলা

রাজশাহীতে ৮ ঘণ্টা রেলপথ অবরোধে ৩৫ লাখ টাকার রাজস্ব ক্ষতি: রেলওয়ে