হোম > সারা দেশ > রাজশাহী

অবৈধ সম্পদ অর্জনের মামলায় অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক কারাগারে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী    

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান। ছবি: সংগৃহীত

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় রাজশাহীতে ফরিদুল ইসলাম খান নামের অবসরপ্রাপ্ত এক পুলিশ পরিদর্শককে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ সোমবার (৪ আগস্ট) দুপুরে বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মোসা. মুসরাত জেরিন এই আদেশ দেন।

ফরিদুল ইসলাম খান সবশেষ রাজশাহীতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) কর্মরত ছিলেন।

ইতিমধ্যে তিনি অবসর নিয়েছেন। বর্তমানে রাজশাহী নগরের বড়কুঠিপাড়া মহল্লায় বাস করেন। তাঁর গ্রামের বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলার সুবর্ণগাতি গ্রামে।

দুদকের রাজশাহীর আইনজীবী বজলে তৌহিদ আল হাসান বাবলা জানান, ১ কোটি ৫৪ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০২৪ সালে ফরিদুল ইসলাম খানের বিরুদ্ধে মামলা করে দুদক। এই মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন আদালত।

আজ মামলার ধার্য তারিখে ফরিদুল ইসলাম খান আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন প্রার্থনা করেন। আর দুদকের পক্ষে বজলে তৌহিদ এর বিরোধিতা করেন। শুনানি শেষে আদালত তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বাঘায় ২ দিনে ৪৫ মণ ভেজাল গুড় ধ্বংস, জরিমানা

রাজশাহীতে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

কারাগারে থেকেও যুবলীগের মিছিলে!

২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি

রাজশাহীতে গরুচোর চক্রের অন্যতম সদস্য গ্রেপ্তার

জনগণের দোরগোড়ায় পৌঁছাতে কাজ করছেন প্রধানমন্ত্রী: মিনু

রেশমের ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: ভূমিমন্ত্রী

রাবি শিক্ষার্থীর গাড়িচাপায় রিকশাচালক নিহত, নারীসহ আহত ২

রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা ২০ অক্টোবর

ভারত বিগত দিনের চিন্তা-চেতনা থেকে বের হয়ে বাংলাদেশের বন্ধু হবে, আশা প্রতিমন্ত্রীর