হোম > সারা দেশ > রাজশাহী

ঠাকুরগাঁওয়ের হরিপুরে পানিতে ডুবে ২ নারীর মৃত্যু

প্রতিনিধি, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ভারতীয় সীমান্তবর্তী নাগর নদীতে ডুবে দুই নারীর মৃত্যু হয়। আজ মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার কাঠালডাঙ্গী এলাকার সামির উদ্দিনের স্ত্রী মাজেদা বেগম (২৫) ও আট ঘরিয়া এলাকার মৃত বুধু মোহাম্মদের মেয়ে রুবিনা বেগম (২৬)।

পারিবারিক সূত্রে জানা যায়, মাজেদা ও রুবিনা ঘাস কাটতে ভারতীয় সীমান্তবর্তী নাগর নদী পাড় হচ্ছিলেন। তবে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নৌকা ডুবে যায়। কিছুক্ষণ পর নদীর পাড়ে মাজেদার মরদেহ দেখা যায়। পরে তাঁর পরিবারকে জানানো হয়। এর প্রায় আধা কিলোমিটার দূরে রুবিনার মরদেহ পাওয়া যায়।

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আওরঙ্গজেব বিষয়টি নিশ্চিত করেছেন।

বাবার মুক্তির আকুতি নিয়ে প্রধানমন্ত্রীর গাড়ির সামনে দুই মেয়ে, ডাকলেন প্রশাসক

রক্তশূন্যতা নিয়ে রামেকে ভর্তি ভূমিমন্ত্রী মিনু

প্রধানমন্ত্রীর হাত থেকে প্রণোদনার চেক নিলেন এমপি, বাপ-বেটা মিলে পেলেন ১৯ হাজার টাকা

পাঁচ দফা দাবিতে রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় ১০৩টি ককটেল উদ্ধার

রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভায় ফোন খোয়ালেন ৯ জন

রাজশাহীতে পুকুর থেকে তরুণের লাশ উদ্ধার

‘হঠাৎ বিকট শব্দে ঘুম ভাঙে, চারদিকে শুনি শুধু চিৎকার’

দুপুরে রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী, বেলা ৩টায় জনসভা

ট্রাকচালকের আসনের নিচে ছিল ৭ হাজার ৩৭৫ ইয়াবা, চালক গ্রেপ্তার