হোম > সারা দেশ > রাজশাহী

সরকারি বরাদ্দের লবণ বিক্রির চেষ্টা, মাদ্রাসা সুপারকে জরিমানা

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি  

দণ্ডপ্রাপ্ত মাদ্রাসা সুপার জাহিদ হাসান। ছবি: আজকের পত্রিকা

রাজশাহীর দুর্গাপুরে কোরবানির ঈদের সরকারি বরাদ্দের ৩৬ বস্তা অব্যবহৃত লবণ গোপনে বিক্রির চেষ্টাকালে এক মাদ্রাসা সুপারকে আটক করে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলার নওপাড়া ইউনিয়নের পালশা নতুন হাটের মদিনাতুল উলুম কওমি হাফিজিয়া মাদ্রাসা অ্যান্ড কিন্ডারগার্টেনের সুপার জাহিদ হাসানকে (৩৫) গতকাল বৃহস্পতিবার রাতে এক মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত কোরবানির ঈদে ওই মাদ্রাসায় চামড়া সংরক্ষণের জন্য সরকারিভাবে লবণ বরাদ্দ দেওয়া হয়েছিল। বৃহস্পতিবার রাতে প্রতিষ্ঠানের গোডাউন থেকে অব্যবহৃত ৩৬ বস্তা লবণ গোপনে বিক্রি করার চেষ্টা চালান মাদ্রাসা সুপার জাহিদ। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাঁকে হাতেনাতে আটক করে উপজেলা প্রশাসন ও পুলিশে খবর দেয়।

সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে আটক করে থানায় নিয়ে আসে। পরবর্তীকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারা অনুযায়ী অভিযুক্ত জাহিদ হাসানকে এক মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।

দুর্গাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, আটক মাদ্রাসা সুপারকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের কারাদণ্ড ও অনাদায়ে জরিমানা করা হয়। পরে তিনি জরিমানার টাকা পরিশোধ করে ছাড়া পান।

২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি

রাজশাহীতে গরুচোর চক্রের অন্যতম সদস্য গ্রেপ্তার

জনগণের দোরগোড়ায় পৌঁছাতে কাজ করছেন প্রধানমন্ত্রী: মিনু

রেশমের ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: ভূমিমন্ত্রী

রাবি শিক্ষার্থীর গাড়িচাপায় রিকশাচালক নিহত, নারীসহ আহত ২

রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা ২০ অক্টোবর

ভারত বিগত দিনের চিন্তা-চেতনা থেকে বের হয়ে বাংলাদেশের বন্ধু হবে, আশা প্রতিমন্ত্রীর

১০ দিনেও রাবি সাংবাদিকদের ওপর হামলাকারী কেউ গ্রেপ্তার হয়নি

সেনাসদস্য পরিচয়ে জাল টাকা দিয়ে সোনার চেইন আত্মসাৎ, গ্রেপ্তার ২

ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী