হোম > সারা দেশ > রাজশাহী

চেইন লাগাতে ১০ টাকা কম দিতে চাওয়ায় হত্যা, দরজির যাবজ্জীবন 

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর পোরশায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাঁশের আঘাতে ইউনুস আলী নামের এক ব্যক্তিকে হত্যার মামলার আসামি মফিজ উদ্দিনকে (৬৮) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ২ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে নওগাঁ জেলা দায়রা জজ আদালতের বিচারক সিনিয়র দায়রা জজ মো. আবু শামীম আজাদ এ রায় দেন।

আদালত সূত্র জানায়, ২০১৯ সালের ৮ ফেব্রুয়ারি বিকেলে নওগাঁর পোরশা উপজেলার সোমনগর গ্রামের ইউনুস আলী তাঁর জ্যাকেটের চেইন লাগানোর জন্য পার্শ্ববর্তী সুতলী বাজারে দরজি মফিজ উদ্দিনের দোকানে যান। চেইন লাগানোর মজুরি হিসাবে দরজি মফিজ উদ্দিন ৩০ টাকা দাবি করেন। কিন্তু ইউনুস ২০ টাকা দিতে চান। এ নিয়ে উভয়ের মধ্যে বাক্‌বিতণ্ডা হয়।

একপর্যায়ে দরজি মফিজ উদ্দিন বাঁশ দিয়ে ইউনুসের মাথায় আঘাত করেন। এতে গুরুতর আহত অবস্থায় স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় ইউনুসকে। পল্লী চিকিৎসকের কাছে মাথায় সেলাই ও ব্যান্ডেজ করে বাসায় ফেরার পথে মৃত্যু হয় ইউনুসের।

এ ঘটনায় তাঁর ছোট ভাই সোনাবর আলী বাদী হয়ে পোরশা থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

এরপর দীর্ঘদিন ধরে মামলার সাক্ষ্যগ্রহণ চলে। আজ বৃহস্পতিবার মফিজ উদ্দিনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও নগদ ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অনাদায়ে আরও ২ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করার আদেশ দেন বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ। রায় ঘোষণার সময় এজলাস কক্ষে আসামি উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন নওগাঁ দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আব্দুল খালেক। আসামি পক্ষের আইনজীবী ছিলেন দেওয়ান আবু হোসেন।

রায়ে সন্তুষ্টি জানিয়ে সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আব্দুল খালেক বলেন, এ রায়ের মধ্য দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

শিশুকে কোলে নিলেন ইউএনও, পরীক্ষা দিলেন মা

পাওনা টাকা নিয়ে বিরোধ: ঘুষির আঘাতে দেয়ালে ধাক্কা লেগে বৃদ্ধের মৃত্যু

রাজশাহীতে বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলার অভিযোগ

নিয়োগে ঘুষের অভিযোগে রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সাময়িক বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

৩০ ফুট উঁচু মই থেকে পড়ে আহত ফায়ার সার্ভিসের গাড়িচালক

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়: ১৯ কোটির ভবনও চক্রের পেটে

সরকার প্রতিশ্রুতি থেকে সরে এসেছে: শিবির সভাপতি সাদ্দাম

রাজশাহীতে অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত

ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনে বাধ্য করার অভিযোগ, আদালতে মামলা

রাজশাহীতে ৮ ঘণ্টা রেলপথ অবরোধে ৩৫ লাখ টাকার রাজস্ব ক্ষতি: রেলওয়ে