হোম > সারা দেশ > পিরোজপুর

নেছারাবাদে বিএনপি নেতা ওয়াহিদুজ্জামানের জানাজায় মানুষের ঢল

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

আজ বেলা ১১টায় ঐতিহ্যবাহী ফজিলা রহমান মহিলা কলেজ মাঠে ওয়াহিদুজ্জামানের জানাজা অনুষ্ঠিত হয়। ছবি: আজকের পত্রিকা

নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামানের (৫৮) জানাজায় দলমত-নির্বিশেষে বিপুল মানুষের উপস্থিতি দেখা গেছে। মঙ্গলবার (১৬ জুন) বেলা ১১টায় উপজেলার মিয়ারহাট বন্দরের ঐতিহ্যবাহী ফজিলা রহমান মহিলা কলেজ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। স্থানীয়দের মতে, এটি ছিল এলাকার সাম্প্রতিক সময়ের অন্যতম বৃহত্তম জানাজা।

সকাল থেকেই মিয়ারহাট বন্দরের বিভিন্ন সড়কে মানুষের ঢল নামে। জানাজায় অংশ নিতে আসা হাজারো মানুষের ভিড়ে মাঠ ও আশপাশের এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে যায়। অতিরিক্ত জনসমাগমের কারণে আশপাশের সড়কে অটোরিকশাসহ স্থানীয় যানবাহনের চলাচল সীমিত হয়ে পড়ে।

সরেজমিন দেখা যায়, জানাজার আগেই মাঠ ও আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অনেকেই শেষবারের মতো প্রিয় নেতাকে একনজর দেখার জন্য অপেক্ষা করেন। অনেকে ভিড়ের কারণে দূর থেকেই তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানান।

জানাজায় উপস্থিত ছিলেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিন দুলাল, পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মো. আলমগীর হোসেন, জেলা বিএনপির সভাপতি মো. নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মো. সাইদুল ইসলাম কিসমত।

এ ছাড়া উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. ফকরুল আলম, সাবেক সদস্যসচিব মো. আব্দুল্লাহ আল বেরুনী সৈকত, স্বরূপকাঠি পৌর বিএনপির সভাপতি মো. কাজী কামাল হোসেন, সাধারণ সম্পাদক মো. মাইনুল হাসান, সাবেক আহ্বায়ক মো. শফিকুল ইসলাম ফরিদ এবং নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নাসির উদ্দীন তালুকদারসহ স্থানীয় ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেন, ওয়াহিদুজ্জামান ছিলেন একজন দক্ষ সংগঠক ও জনপ্রিয় নেতা। ছাত্ররাজনীতি থেকে শুরু করে বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিয়ে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। তাঁর মৃত্যুতে নেছারাবাদের রাজনৈতিক অঙ্গনে অপূরণীয় ক্ষতি হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

জানাজা শেষে মরহুম মো. ওয়াহিদুজ্জামানকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

ছাত্রীকে শারীরিক নির্যাতনের অভিযোগ, পিরোজপুরে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ

নেছারাবাদে বিদ্যালয়ের মাঠে বেড়া দিয়ে কাটা হচ্ছে ৫ লাখ টাকার গাছ

পিরোজপুরে কচা নদীতে ডুবন্ত জাহাজ থেকে যুবকের মরদেহ উদ্ধার

নেছারাবাদে সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিধবার জমি দখলের অভিযোগ

নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ওয়াহিদুজ্জামান আর নেই

বেইলি সেতু ভেঙে ট্রাক খালে, যোগাযোগ বন্ধ

বেইলি ব্রিজ ভেঙে মালবাহী ট্রাক খালে, যোগাযোগ বিচ্ছিন্ন

পিবিপ্রবির ভিসি হলেন ড. ছবিরুল

পিরোজপুরে সালিস শেষে হামলা, আহত ৪

পিরোজপুর-বরিশাল মহাসড়কে বাস-অটোরিকশা সংঘর্ষে কলেজছাত্রী নিহত