হোম > সারা দেশ > পিরোজপুর

পিরোজপুরে বৃদ্ধকে মারধরের অভিযোগে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

পিরোজপুর প্রতিনিধি

নোমান হোসেন মৃধা। ছবি: সংগৃহীত

এক বৃদ্ধকে মারধরের অভিযোগে পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নোমান হোসেন মৃধাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় সাতজনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে।

মারধরে আহত ছালাম শেখ (৬১) বর্তমানে পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এজাহার সূত্রে জানা গেছে, গত ২০ অক্টোবর রাত ৯টার দিকে বাড়ি যাওয়ার পথে কয়েকজনের সঙ্গে ছালাম শেখের কথা-কাটাকাটি হয়। পরে দুর্গাপুর ইউনিয়ন পরিষদের পশ্চিম পাশে একটি পাকা সড়কে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এতে তাঁর মুখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যান।

এজাহারে উল্লেখ করা হয়েছে, বিএনপির কর্মীদের গালিগালাজ এবং বিএনপি কার্যালয় ভাঙচুর ও আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদ করায় ছালাম শেখের ওপর হামলা চালানো হয়। এ সময় তাঁকে কিল-ঘুষি মারা হয়। পরে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় সাবেক চেয়ারম্যানসহ সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করে মামলা হয়েছে। সাবেক চেয়ারম্যানকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

নাজিরপুরে ট্রলারডুবির ৩ দিন পর গৃহবধূর মরদেহ উদ্ধার

কাউখালীতে টেইলার্স ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নেছারাবাদে ট্রলারডুবি: বাবার চোখের সামনে প্রাণ গেল মেয়ের, নিখোঁজ মা

অনিয়মের অভিযোগে পিরোজপুর জেলা হাসপাতালে দুদকের অভিযান

অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানার পর কারখানা বন্ধের নির্দেশ

নেছারাবাদে নিখোঁজের পরদিন ধানখেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার

মায়ের সমাধির পাশে জুতা, খালে মিলল ৩ বছরের শিশুর মরদেহ

মা ছেড়ে গেছেন, দুর্ঘটনায় বাবা নিহত, হাসপাতালে কাতরাচ্ছে ছোট্ট নাঈম

পিরোজপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ট্রলার থেকে বিপুল ভারতীয় শাড়ি-পাঞ্জাবি উদ্ধার