হোম > সারা দেশ > পিরোজপুর

পুলিশের নিশ্ছিদ্র নিরাপত্তায় সাঈদীর মামলার বাদী মানিক পশারীর লাশ দাফন

পিরোজপুর প্রতিনিধি

গতকাল শনিবার দিবাগত রাত ১টার দিকে মানিক পশারীর বাড়িতে মরদেহ দাফন সম্পন্ন করে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

পুলিশের নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার বাদী ও অন্যতম সাক্ষী মানিক পশারীর লাশ দাফন সম্পন্ন করা হয়েছে। গতকাল শনিবার (২৪ অক্টোবর) রাত ১টার দিকে পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের চিতলিয়া গ্রামে মানিক পশারীর বাড়িতে মরদেহ দাফন সম্পন্ন করে পুলিশ।

এর আগে গতকাল দুপুর ১২টার দিকে পিরোজপুর সদর উপজেলা পরিষদ চত্বরে মানিক পশারীর মরদেহ আনা হলে জেলা জামায়াতে ইসলামীর নেতা-কর্মী ও স্থানীয়দের তোপের মুখে পড়েন মানিক পশারীর স্বজনেরা। পরে পুলিশের সহায়তায় লাশ সরিয়ে নেওয়া হয় পুলিশ লাইনসে। সেখানে বিকেল ৫টার দিকে গার্ড অব অনার শেষে নিশ্চিদ্র নিরাপত্তায় লাশ ঘিরে রাখে সদর থানা পুলিশ।

পরে রাত ১২টার দিকে সদর থানা পুলিশ জেলা জামায়াতে ইসলামীর নেতাদের সহায়তায় লাশ বাড়িতে পৌঁছান। রাত ১টার দিকে দাফনকাজ শেষ হয়। এ সময় মানিক পশারীর স্ত্রী সন্তানসহ স্বজনেরা উপস্থিত ছিলেন।

পিরোজপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুর রাজ্জাক বলেন, ‘মানিক পশারীর লাশ দাফনে পিরোজপুর জেলা জামায়াতের নেতারা এবং অঙ্গ সংগঠনের কোনো নেতা কোনো প্রকার বাধা সৃষ্টি করেনি। জামায়াতে ইসলামীর নেতারা লাশের রাজনীতি করে না। তাই পিরোজপুর সদর থানা-পুলিশকে পুরোপুরি সহায়তা করে লাশ দাফনের কাজ সম্পন্ন করা হয়েছে।’

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, পুলিশের নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে মানিক পশারীর লাশ দাফন সম্পন্ন হয়েছে। কবরের পাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, মানিক পশারী (৮৭) পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের চিতলিয়া গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলার বাদী ও অন্যতম সাক্ষী ছিলেন। ২০২৪ সালের আগস্টে ছাত্রজনতার গণ-অভ্যুত্থানের পরে তিনি যশোরে ও গোপালগঞ্জে পলাতক ছিলেন। ২ মাস ধরে অসুস্থ থেকে গতকাল তিনি মৃত্যুবরণ করেন।

সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার

পিরোজপুরে বৃদ্ধকে মারধরের অভিযোগে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

নাজিরপুরে ট্রলারডুবির ৩ দিন পর গৃহবধূর মরদেহ উদ্ধার

কাউখালীতে টেইলার্স ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নেছারাবাদে ট্রলারডুবি: বাবার চোখের সামনে প্রাণ গেল মেয়ের, নিখোঁজ মা

অনিয়মের অভিযোগে পিরোজপুর জেলা হাসপাতালে দুদকের অভিযান

অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানার পর কারখানা বন্ধের নির্দেশ

নেছারাবাদে নিখোঁজের পরদিন ধানখেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার

মায়ের সমাধির পাশে জুতা, খালে মিলল ৩ বছরের শিশুর মরদেহ

মা ছেড়ে গেছেন, দুর্ঘটনায় বাবা নিহত, হাসপাতালে কাতরাচ্ছে ছোট্ট নাঈম