হোম > সারা দেশ > পিরোজপুর

পিরোজপুরে যুবলীগের মিছিলে ধাওয়া করে কর্মী আটক যুবদলের

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরে যুবলীগের ব্যানারে মিছিল শেষে আটক শামীম সিকদার। ছবি: আজকের পত্রিকা

পিরোজপুর শহরে যুবলীগের মিছিলে ধাওয়া করে এক যুবলীগ কর্মীকে আটক করে পুলিশে দিয়েছে জেলা যুবদলের আহ্বায়ক মারুফ হাসান। আজ শুক্রবার সকাল ৬টার দিকে শহরে মিছিলে ধাওয়া করে শামীম সিকদার নামের ওই যুবলীগ কর্মীকে আটক করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ হাসান। আটক শামীম সিকদার (৩৮) পিরোজপুর পৌরসভার ব্রাহ্মণকাঠী এলাকার মৃত হান্নান সিকদারের ছেলে।

স্থানীয়রা জানায়, সকালে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাকসুদুল ইসলাম লিটন সিকদার সমর্থিত ৩০-৩৫ জনের একটি দল যুবলীগের ব্যানারে মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় তাঁরা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রতিবাদে স্লোগান দেয়। তাঁরা জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এই আউয়ালের নামেও স্লোগান দেয়। খবর পেয়ে জেলা যুবদলের আহ্বায়ক মারুফ হাসান তাঁর অনুসারীদের নিয়ে মিছিলে ধাওয়া দেন। এ সময় সবাই পালিয়ে গেলেও শামীম সিকদারকে আটক করে পিরোজপুর সদর থানায় হস্তান্তর করেন মারুফ হাসান।

জেলা যুবদলের আহ্বায়ক মারুফ হাসান জানান, ‘মিছিল করার সময় মিছিলকারীরা বর্তমান সরকার, বিএনপি এবং এর শীর্ষ নেতাদের বিরুদ্ধে অশ্লীল স্লোগান দিচ্ছিলেন। এ ছাড়া তাঁরা শহরে নাশকতা করার চেষ্টা করছিলেন। তাই তাঁদের মধ‌্যে শামীম নামের একজনকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে।'

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ হাসান বলেন, একজনকে আটক করে পুলিশে হস্তান্তর করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পিরোজপুরে ‎ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

সরকারি ভাতা পেতে ঘুষ নয়, অভিযোগের আহ্বান প্রতিমন্ত্রী সোহেল মনজুরের

পিরোজপুরে ঝড়ে গাছচাপায় একজনের মৃত্যু, সড়কে চলাচলে প্রতিবন্ধকতা

পিরোজপুরের মঠবাড়িয়ায় ৩০ কেজি গাঁজা উদ্ধার

নেছারাবাদে গৃহবধূর ওপর নির্যাতনের অভিযোগ, শিশুসন্তান নিয়ে ঘরছাড়া

‘স্বামী আমাকে না রাখলেও সমস্যা নেই, সন্তানকে ফেলব না’

হাত-পাবিহীন শিশুর জন্ম: বাবা বললেন ফেলে দিতে, হাসপাতাল করল বিল মওকুফ

পিরোজপুরে ট্রান্সমিটার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের

ভান্ডারিয়ায় ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা, দুশ্চিন্তায় এক পরীক্ষার্থী

থানায় গিয়ে নিজের বাল্যবিবাহ ঠেকানো সেই কিশোরী পেল সম্মাননা