হোম > সারা দেশ > পিরোজপুর

প্রধানমন্ত্রীকে ‘কটূক্তি’ করে ফেসবুকে পোস্ট, প্রতিবাদে শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরে জেলা বাস মালিক সমিতির সহসভাপতি আব্দুর রহমান মল্লিকের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে জেলার নতুন বাসস্ট্যান্ড সড়কে জেলা বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের আয়োজনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা বলেন, জেলা বাস মালিক সমিতির সহসভাপতি ও জেলা কৃষক দলের সহসভাপতি আব্দুর রহমান মল্লিক প্রধানমন্ত্রীকে কটূক্তি করে কথা বলেন এবং নিজের ফেসবুক ওয়ালে স্ট্যাটাস শেয়ার করেন। এর আগে তিনি বর্তমান সভাপতি জসিম উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বিশেষ সাধারণ সভায় সরকারবিরোধী বক্তব্য দেন। এমন ব্যক্তিকে নিয়ে গড়ে তোলা কমিটি বিলুপ্ত ঘোষণা করে, তাঁকে দ্রুত সময়ে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে।

মানববন্ধনে জেলা বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হান্নান শেখের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান ফুলু, জেলা শ্রমিক লীগের সভাপতি মজনু তালুকদার, জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক বাবুল হালদার, জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সদস্য হাসান শিকদারসহ জেলা বাস ও মিনিবাস মালিক সমিতি এবং বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের অন্যরা।

উল্লেখ্য, চলতি বছরের ৩ জুন পিরোজপুরে জেলা বাস মালিক সমিতির সহসভাপতি আব্দুর রহমান মল্লিক তাঁর নিজের ফেসবুক ওয়ালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করা একটি ভিডিও শেয়ার করেন। এতে তিনি জেলা বাসমালিক সমিতিসহ বিভিন্ন জায়গায় সমালোচিত হন।

ভাঙনে বিলীন রাজাবাড়ি-জিলবাড়ি সড়ক, দুর্ভোগে পাঁচ গ্রামের হাজারো মানুষ

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক হলেন কাজী রওনাকুল ইসলাম টিপু

পিরোজপুরে রাজমিস্ত্রির ঝুলন্ত লাশ উদ্ধার

নেছারাবাদে শিক্ষা প্রকল্পে ১৫ লক্ষাধিক টাকার কাজে নয়ছয়, এলজিইডির প্রত্যয়ন নিয়েও প্রশ্ন

এনসিপির ৬ জনের প্রশ্নের জবাব দিতেই বাঘা বাঘা মন্ত্রীদের ৪৫ মিনিট কেটে যায়: হাসনাত আবদুল্লাহ

সরকার গ্রামগঞ্জের মানুষের হাতে বিদ্যুতের পরিবর্তে মোমবাতি ও হারিকেন ধরিয়ে দিয়েছে: হাসনাত আবদুল্লাহ

ভুয়া ফেসবুক আইডি থেকে সমকামিতার প্রস্তাবের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

জনসচেতনতা বৃদ্ধিতে নেছারাবাদে পুলিশের মোটরসাইকেল মহড়া

স্বরূপকাঠি সরকারি কলেজে প্রবেশপত্র বিতরণে অর্থ আদায়ের অভিযোগ

নেছারাবাদে স্বেচ্ছাশ্রমে ৪২ ফুটের কাঠের পুল পুনর্নির্মাণ