হোম > সারা দেশ > পিরোজপুর

ভান্ডারিয়ায় যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

পিরোজপুর প্রতিনিধি

প্রতীকী ছবি

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় অজ্ঞাত এক ব্যক্তির (৩০) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে ভান্ডারিয়া থানা পুলিশ। আজ মঙ্গলবার (২ জুন) দুপুর ১২ টার দিকে উপজেলার পৈকখালী বাজার সংলগ্ন ডোবা থেকে লাশ উদ্ধার করা হয়। এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা যায়নি।

স্থানীয় ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে উপজেলার পৈকখালী বাজার সংলগ্ন একটি ডোবা থেকে দুর্গন্ধ ছড়াতে থাকলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা কাছে গিয়ে পানিতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে ভান্ডারিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মরদেহটি থানায় নিয়ে এসেছে। প্রাথমিকভাবে তার পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে পুলিশ কাজ করছে।

ভাঙনে বিলীন রাজাবাড়ি-জিলবাড়ি সড়ক, দুর্ভোগে পাঁচ গ্রামের হাজারো মানুষ

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক হলেন কাজী রওনাকুল ইসলাম টিপু

পিরোজপুরে রাজমিস্ত্রির ঝুলন্ত লাশ উদ্ধার

নেছারাবাদে শিক্ষা প্রকল্পে ১৫ লক্ষাধিক টাকার কাজে নয়ছয়, এলজিইডির প্রত্যয়ন নিয়েও প্রশ্ন

এনসিপির ৬ জনের প্রশ্নের জবাব দিতেই বাঘা বাঘা মন্ত্রীদের ৪৫ মিনিট কেটে যায়: হাসনাত আবদুল্লাহ

সরকার গ্রামগঞ্জের মানুষের হাতে বিদ্যুতের পরিবর্তে মোমবাতি ও হারিকেন ধরিয়ে দিয়েছে: হাসনাত আবদুল্লাহ

ভুয়া ফেসবুক আইডি থেকে সমকামিতার প্রস্তাবের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

জনসচেতনতা বৃদ্ধিতে নেছারাবাদে পুলিশের মোটরসাইকেল মহড়া

স্বরূপকাঠি সরকারি কলেজে প্রবেশপত্র বিতরণে অর্থ আদায়ের অভিযোগ

নেছারাবাদে স্বেচ্ছাশ্রমে ৪২ ফুটের কাঠের পুল পুনর্নির্মাণ