হোম > সারা দেশ > পিরোজপুর

বজ্রপাতে মায়ের সামনে ছেলের মৃত্যু

পিরোজপুর প্রতিনিধি

ছবি: সংগৃহীত

পিরোজপুরের মঠবাড়িয়ায় মায়ের সামনে বজ্রপাতে মো. শাকিল আকন নামের এক তরুণের মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার টিকিকাটা ইউনিয়নের ভেচকি গ্রামে এ ঘটনা ঘটে। মঠবাড়িয়া থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন এ কথা নিশ্চিত করেছেন।

‎শাকিল আকন (১৭) উপজেলার টিকিকাটা ইউনিয়নের ভেচকি গ্রামের মো. ইউসু আকনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আকাশ মেঘলা দেখে বেলা ১১টার দিকে বৃষ্টির আশঙ্কা করে শাকিল তার বসতবাড়ির উত্তর পাশের জমিতে বেঁধে রাখা গরু আনতে যায়। এ সময় তার মা শারমিন আক্তার ওই জমিতেই মুগ ডাল তুলছিলেন। শাকিল মাঠে গরু আনতে গিয়ে হঠাৎ বজ্রপাতের আঘাতে মায়ের সামনেই মাঠের মাঝে প্রাণ হারায়। পরে স্থানীয় লোকজন লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎‎মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) মো. ফেরদৌস বলেন, শাকিল আকন নামের এক তরুণকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। বজ্রপাতের কারণে তার মৃত্যু হয়েছে।

‎এ বিষয়ে মঠবাড়িয়া থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, টিকিকাটা ইউনিয়নের ভেচকি গ্রামে বজ্রপাতে মায়ের সামনে শাকিল আকন নামের এক তরুণের মৃত্যু হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পারিবারিকভাবে লাশ দাফন করা হবে।

পিরোজপুরে বিদেশি পিস্তল ও ৪৩ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ৩

‘টিকটকার’ স্ত্রীর সঙ্গে কলেজছাত্রের প্রেমের অভিযোগ, ভিডিও কলে স্বামীর আত্মহত্যা

পিরোজপুরে ২৪ ঘণ্টায় ভর্তি ১৪ জন ডেঙ্গু রোগী

ভাঙনে বিপর্যস্ত ডুবি-কাটাখালী, এক দশকেও মেলেনি স্থায়ী সমাধান

আওয়ামী লীগ নেতা-কর্মীদের ‘প্রতিহতের’ ঘোষণা দিয়ে নেছারাবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

সমাধান হওয়া ঘটনাকে কেন্দ্র করে মানববন্ধনের ঘোষণা, ক্ষুব্ধ সংশ্লিষ্ট শিক্ষকেরা

পিরোজপুরে ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে সাময়িক বরখাস্ত শিক্ষক, তদন্ত কমিটি গঠন

ভান্ডারিয়ায় শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার

নেছারাবাদে বিএনপি নেতা ওয়াহিদুজ্জামানের জানাজায় মানুষের ঢল

ছাত্রীকে শারীরিক নির্যাতনের অভিযোগ, পিরোজপুরে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ