হোম > সারা দেশ > পিরোজপুর

পিরোজপুরে অটোরিকশার ধাক্কায় শিশু নিহত

পিরোজপুর প্রতিনিধি

প্রতীকী ছবি

পিরোজপুর-ইন্দুরকানী সড়কের ঝাউতলা নামক স্থানে রাস্তা পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় ইসরাত নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার (২৭ জুলাই) দুপুর ১২টার দিকে সদর উপজেলার পাড়েরহাট সড়কের ঝাউতলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসরাত (৭) ঝাউতলা এলাকার বাহাদুর শেখের মেয়ে।

স্থানীয়রা জানান, শিশু ইসরাত বাড়ির পাশের খালে গোসল করে রাস্তা পার হতে গেলে হঠাৎ একটি অটোরিকশা তাকে জোরে ধাক্কা দেয়। এতে মারাত্মক আহত হলে তাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক ইসরাতকে মৃত ঘোষণা করেন।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, ‘সড়ক দুর্ঘটনায় একটি শিশুর মৃত্যুর কথা শুনেছি। এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।’

পিরোজপুরে বিদেশি পিস্তল ও ৪৩ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ৩

‘টিকটকার’ স্ত্রীর সঙ্গে কলেজছাত্রের প্রেমের অভিযোগ, ভিডিও কলে স্বামীর আত্মহত্যা

পিরোজপুরে ২৪ ঘণ্টায় ভর্তি ১৪ জন ডেঙ্গু রোগী

ভাঙনে বিপর্যস্ত ডুবি-কাটাখালী, এক দশকেও মেলেনি স্থায়ী সমাধান

আওয়ামী লীগ নেতা-কর্মীদের ‘প্রতিহতের’ ঘোষণা দিয়ে নেছারাবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

সমাধান হওয়া ঘটনাকে কেন্দ্র করে মানববন্ধনের ঘোষণা, ক্ষুব্ধ সংশ্লিষ্ট শিক্ষকেরা

পিরোজপুরে ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে সাময়িক বরখাস্ত শিক্ষক, তদন্ত কমিটি গঠন

ভান্ডারিয়ায় শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার

নেছারাবাদে বিএনপি নেতা ওয়াহিদুজ্জামানের জানাজায় মানুষের ঢল

ছাত্রীকে শারীরিক নির্যাতনের অভিযোগ, পিরোজপুরে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ