হোম > সারা দেশ > পটুয়াখালী

পলাতক আ.লীগ নেতার স্ত্রী-মা ঢাকায়, লুটপাটের পর গুঁড়িয়ে দেওয়া হলো বাড়ি

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর মির্জাগঞ্জের মাধবখালী ইউপির সাবেক চেয়ারম্যানের বসতঘর খননযন্ত্র দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

পটুয়াখালীর মির্জাগঞ্জের মাধবখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী মিজানুর রহমান লাভলুর বসতঘর খননযন্ত্র (এক্সকাভেটর) দিয়ে গুঁড়িয়ে দিয়েছে একদল ব্যক্তি। এ সময় ঘরে থাকা মূল্যবান মালপত্র, স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ তুলেছে ক্ষতিগ্রস্ত পরিবার। এ সময় ঘরটিতে অগ্নিসংযোগ করা হয়।

গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার মাধবখালী ইউনিয়নের কাঁঠালতলী এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর কাজী মিজানুর রহমান লাভলু এলাকা ছেড়ে চলে যান। এর পর থেকে তাঁর স্ত্রী শিল্পী বেগম ও বৃদ্ধ মা বসতবাড়িতে থাকতেন। তবে চিকিৎসার জন্য তাঁরা বর্তমানে ঢাকায় অবস্থান করায় ঘটনার সময় বাড়িটি ফাঁকা ছিল। সেই সুযোগে গভীর রাতে একদল দুর্বৃত্ত এক্সকাভেটর নিয়ে এসে বাড়িটি ভেঙে ফেলে।

পটুয়াখালীর মির্জাগঞ্জের মাধবখালী ইউপির সাবেক চেয়ারম্যানের বসতঘর খননযন্ত্র দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

মোবাইল ফোনে শিল্পী বেগম বলেন, ‘চিকিৎসার জন্য ঢাকায় থাকাকালে প্রতিবেশীদের মাধ্যমে জানতে পারি, গভীর রাতে একদল লোক আমাদের বাড়িতে অবস্থান নেয়। পরে তারা বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে এক্সকাভেটর দিয়ে ঘরটি গুঁড়িয়ে দেয়।’

শিল্পী বেগমের অভিযোগ, ঘরে থাকা আসবাব, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করার পর ঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বাড়িতে ফিরে তাঁরা সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হতে দেখেন।

শিল্পী বেগম বলেন, ঘটনাটি স্থানীয় কাঁঠালতলী পুলিশ ফাঁড়িতে মৌখিকভাবে জানানো হয়েছে।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান বলেন, ঘটনাটি জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাউফলে বিএনপির মিছিলে হামলার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

বিশ্ব সাপ দিবস: অ্যান্টিভেনম পেতে সাপের চাষ

দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সচালকের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

মির্জাগঞ্জে ইয়াবাসহ যুবক আটক

পবিপ্রবিতে শিক্ষার্থীদের বাস ভাড়া মওকুফ

বজ্রপাতে ট্রলার থেকে পড়ে মাঝি নিখোঁজ, অচেতন ৩ জেলে

মির্জাগঞ্জে ভূমি অফিসে দালালি, যুবকের কারাদণ্ড

কুয়াকাটায় জেলের জালে বিরল ও দৃষ্টিনন্দন লাইন্ড সার্জনফিশ

কুয়াকাটা সৈকতে ভেসে এল মৃত ডলফিন

বিদ্যালয়ের নতুন ভবন: সাড়ে ৬ বছরে কলাম ছাড়া হয়নি কিছুই