হোম > সারা দেশ > পটুয়াখালী

হাঁটতে বেরিয়ে প্রাণ গেল সাবেক ব্যাংক কর্মকর্তার

দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি 

দুর্ঘটনাকবলিত ট্রাক। ছবি: আজকের পত্রিকা

পটুয়াখালীর দুমকীতে ট্রাকচাপায় হারুন অল রশিদ খান (৭০) নামের এক সাবেক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। আজ বুধবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলা পরিষদের প্রধান ফটকের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন রিয়াজ হাওলাদার (২৪) নামের ট্রাকচালক।

নিহত হারুন অল রশিদ উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের চরবয়েড়া গ্রামের বাসিন্দা সাবেক চেয়ারম্যান প্রয়াত গিয়াসউদ্দিন খানের ছেলে। আহত ট্রাকচালক রিয়াজ পার্শ্ববর্তী বাকেরগঞ্জের তবিরকাঠি এলাকার শামীম হাওলাদারের ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো হারুন সকালে হাঁটতে বের হন। উপজেলা পরিষদের প্রধান ফটকের পশ্চিম পাশে বাউফলগামী একটি ট্রাক তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন এবং ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। স্থানীয়রা দুজনকে উদ্ধার করে দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হারুন অল রশিদকে মৃত ঘোষণা করেন। অপর দিকে গুরুতর আহত ট্রাকচালককে দ্রুত বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক চিকিৎসক জি এম এনামুল হক জানান, সকাল ৭টার দিকে দুজনকে হাসপাতালে নিয়ে এলে হারুনকে মৃতাবস্থায় পাওয়া যায়। গুরুতর আহত ট্রাকচালককে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে (শেবাচিম) রেফার করা হয়েছে।

দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম উদ্দীন জানান, হাসপাতাল থেকে লাশটি থানায় আনা হয়েছে। নিহতের পরিবার ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের আবেদন করায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

ভূমিদস্যুদের বাধায় ধান লাগাতে না পেরে অঙ্কুরিত বীজের ঝুড়ি নিয়ে দশমিনার কৃষকের মানববন্ধন

দশমিনায় ৯ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়ক: সংস্কারের ১৫ দিন বাদেই খানাখন্দ, তদন্ত দাবি

কলাপাড়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে মারধরের অভিযোগ

পবিপ্রবিতে চালু হচ্ছে ‘হেলথ সায়েন্স’ অনুষদ

পলাতক আ.লীগ নেতার স্ত্রী-মা ঢাকায়, লুটপাটের পর গুঁড়িয়ে দেওয়া হলো বাড়ি

বাউফলে বিএনপির মিছিলে হামলার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

বিশ্ব সাপ দিবস: অ্যান্টিভেনম পেতে সাপের চাষ

দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সচালকের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

মির্জাগঞ্জে ইয়াবাসহ যুবক আটক