হোম > সারা দেশ > পটুয়াখালী

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ৫ জেলে উদ্ধার, নিখোঁজ ৬

পটুয়াখালী প্রতিনিধি

ফাইল ছবি

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবী এলাকার প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে মাছ ধরার একটি ট্রলার ডুবে গেছে। প্রবল স্রোত ও উত্তাল ঢেউয়ের মধ্যে রোববার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ট্রলারে থাকা ১১ জেলের মধ্যে পাঁচজনকে জীবিত উদ্ধার করা হলেও এখনো ছয়জন নিখোঁজ রয়েছেন।

উদ্ধার হওয়া জেলেরা হলেন ইমাদুল সিকদার (৪০), নাজমুল (৩০), রাকিব (২২), সজিব (২৫), বায়েজিদ। তাঁদের মধ্যে উদ্ধার হওয়া জেলে বায়েজিদকে (৩০) আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উদ্ধার হওয়া জেলেরা জানান, গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নের খরিদা গ্রামের ইমাদুল সিকদারের মালিকানাধীন ট্রলারটি শনিবার রাতে ১১ জেলেকে নিয়ে মাছ ধরতে বঙ্গোপসাগরে যায়। রোববার রাত ৯টার দিকে সাগরে প্রবল স্রোত ও বড় ঢেউয়ের আঘাতে ট্রলারটি ডুবে যায়। এরপর তাঁরা ট্রলার ও একটি বয়া ধরে প্রায় ছয় ঘণ্টা সাগরে ভাসতে থাকেন। পরে রাত ৩টার দিকে একই এলাকার ইমাম সিকদারের একটি ট্রলার তাঁদের উদ্ধার করে।

এখনো নিখোঁজ রয়েছেন পানপট্টি ইউনিয়নের তুলারাম গ্রামের ঝইমাদুল খা (৪৫), খরিদা গ্রামের হারুন (৬০), গজালিয়া ইউনিয়নের আদানী গ্রামের ফোরকান (৪৫), সায়েদ (২০), আল-আমিন (৪০) এবং গলাচিপা সদর ইউনিয়নের পক্ষিয়া গ্রামের আক্কাস (২৫)।

গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজার মো. ইজাজুল হক বলেন, ট্রলারডুবির খবর পাওয়ার পর রাঙ্গাবালী ও কলাপাড়া উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করা হয়েছে। নিখোঁজ জেলেদের উদ্ধারে কোস্ট গার্ড অভিযান চালাচ্ছে।

ছুটির দিনে শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে এমপিকে ঢাকঢোল বাজিয়ে অভ্যর্থনা

ভরা মৌসুমেও দুমকীর পায়রা-লোহালিয়া নদীতে নেই ইলিশ, খালি হাতে ফিরছেন জেলেরা

জমি নিয়ে দ্বন্দ্ব, যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ বাবা-চাচাতো ভাইদের বিরুদ্ধে

ককটেল বিস্ফোরণ মামলার প্রধান আসামি ইউনূস গ্রেপ্তার

পটুয়াখালীর দুমকীতে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১০ জন আহত, এলাকায় আতঙ্ক

কুয়াকাটা সৈকতে ভেসে এল ৫৬ ফুট দীর্ঘ মৃত বেলিন তিমি

দশমিনায় এনজিও কার্যালয়ে ঋণ বিতরণকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২

কলাপাড়ায় সাংবাদিক মোয়াজ্জেমের ওপর হামলা: ছাত্রদল নেতা বেল্লাল বহিষ্কার

বাউফলে বিএনপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত ১০

কলাপাড়ায় সাংবাদিক মোয়াজ্জেমের ওপর ছাত্রদলের হামলা