হোম > সারা দেশ > পটুয়াখালী

বাউফলে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে চালককে মারধরের অভিযোগ, শোকজ

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি 

গতকাল দুপুরে বাউফল উপজেলা সদরের সৌদিয়া মার্কেট এলাকায় বাগ্‌বিতণ্ডা হয়। ছবি: সংগৃহীত

পটুয়াখালীর বাউফলে উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদের বিরুদ্ধে এক বিএনপি নেতার গাড়িচালককে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে ওই চালককে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও দাবি করেছেন সংশ্লিষ্ট বিএনপি নেতা। এ ঘটনায় ছাত্রদল সভাপতিকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।

গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের সৌদিয়া মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় এ বিষয়ে বাউফল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগকারী বিএনপি নেতা ও কালাইয়া বন্দরের ইজারাদার রাজিব বাবু জানান, তিনি রিপোর্টার্স ইউনিটির একটি সভায় যোগ দিতে যাচ্ছিলেন। পথে সৌদিয়া মার্কেট এলাকায় যানজটের কারণে তাঁর গাড়ি আটকে যায়। এ সময় উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদ মোটরসাইকেল নিয়ে এসে তাঁর গাড়ির পেছনে কয়েকবার ধাক্কা দেন বলে অভিযোগ করেন তিনি।

রাজিব বাবুর দাবি, বিষয়টি নিয়ে কথা বলতে গেলে তাঁর গাড়িচালকের সঙ্গে ফাহাদের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে চালককে মারধর করা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি গাড়ি থেকে নেমে নিরাপদ স্থানে সরে যান। পরে সন্ধ্যায় তাঁর গাড়িটি বাউফল থানা চত্বরে পাওয়া গেলেও গাড়ির ভেতরে থাকা প্রায় ৭৬ লাখ টাকা, পাঁচটি প্রজেক্টর এবং চালকের কোনো সন্ধান পাওয়া যায়নি বলে অভিযোগ করেন তিনি।

তবে অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদ। তিনি বলেন, রাস্তার মাঝখানে গাড়ি রাখার কারণে মোটরসাইকেল নিয়ে যেতে সমস্যা হচ্ছিল। গাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় চালক তাঁর হাত ধরে টান দেন। এতে তাঁর সঙ্গে থাকা অসুস্থ স্ত্রীসহ মোটরসাইকেল দুর্ঘটনার ঝুঁকিতে পড়ে। এ ঘটনায় স্থানীয়দের সঙ্গে চালকের কথা-কাটাকাটি হলেও তিনি কাউকে মারধর করেননি। এ ছাড়া টাকা, মালামাল বা চালক নিখোঁজ হওয়ার বিষয়ে তাঁর কোনো সংশ্লিষ্টতা নেই বলেও দাবি করেন তিনি।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, একটি গাড়িকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডার ঘটনা ঘটেছে বলে তাঁরা জেনেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তিনি জানান, সাহেদ নামে এক স্থানীয় যুবক গাড়িটি থানায় নিয়ে এসে রেখে যান। তখন ঘটনার বিস্তারিত সম্পর্কে পুলিশ অবগত ছিল না।

ইউএনওকে শুভেচ্ছা জানাতে বিএনপি নেতাদের সঙ্গে অস্ত্র মামলার পরোয়ানাভুক্ত আসামি

পবিপ্রবিতে নতুন উপাচার্য ড. হেমায়েত জাহান

তেঁতুলিয়া নদীর ভাঙনে হুমকির মুখে দশমিনার দুই সহস্রাধিক পরিবার

বিশ্ব পরিবেশ দিবসে ‘প্লাস্টিকমুক্ত কুয়াকাটা’ অভিযান

নিখোঁজ বৃদ্ধের মরদেহ খাল থেকে উদ্ধার

তেঁতুলিয়া নদীর মাঝখানে ট্রলারের ইঞ্জিন বিকল, ৯৯৯-এ কল দিয়ে মিলল উদ্ধার

কুয়াকাটা সৈকতে ভেসে এল বিশাল আকৃতির মৃত তিমি

পানি নিষ্কাশনের পাইপ নিয়ে বিরোধ, বাউফলে সংঘর্ষে প্রাণ গেল এক ব্যক্তির

সাংবাদিকের বাবাকে ফোন, ডিবি পরিচয়ে হাতিয়ে নিল ৭৬ হাজার টাকা

‘দুই ঘণ্টার মধ্যে মেজর চেঞ্জ করেছি, ওসিকে সরিয়েছি’—এমপি মাসুদের বক্তব্য ভাইরাল