হোম > সারা দেশ > পটুয়াখালী

‘বাসর’ সাজিয়ে দুই তরুণীর রাতযাপন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় দুই তরুণীর বিরুদ্ধে বাসর সাজিয়ে সমকামিতায় লিপ্ত হওয়ার অভিযোগ উঠেছে। ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়ায় দুই তরুণীর বিরুদ্ধে বাসর সাজিয়ে সমকামিতায় লিপ্ত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কলাপাড়া উপজেলার এক তরুণী ময়মনসিংহ থেকে অপর এক তরুণীকে নিজ এলাকায় নিয়ে আসেন। পরে ওই এলাকার একটি আবাসনে গিয়ে তাঁরা নিজেদের স্বামী-স্ত্রীর পরিচয় দেন। একপর্যায়ে তাঁরা বাসর সাজিয়ে সেখানে রাতযাপন করেন। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরপর দুই তরুণীর অভিভাবকদের খবর দিয়ে স্থানীয় এক ইউনিয়ন পরিষদের সদস্যের হেফাজতে রাখা হয় তাঁদের।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ‘বিষয়টি উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে জানানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

এ ব্যাপারে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জহিরুল ইসলাম বলেন, ‘বিষয়টি শুনেছি। স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে কথা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’