হোম > সারা দেশ > পটুয়াখালী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে পুকুরে, ১০ যাত্রী আহত

বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা

পটুয়াখালীর বাউফল-ঢাকা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। ছবি: আজকের পত্রিকা

পটুয়াখালীর বাউফল উপজেলায় ঢাকা-বাউফল মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে গেছে। এ ঘটনায় অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে গুরুতর একজনকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

যাত্রীদের অভিযোগ করেন, একই চালককে দিনে ও রাতে দুবার বাস চালাতে বাধ্য করা হয়। অতিরিক্ত ক্লান্তির কারণে চালকদের অসতর্কতা থেকেই প্রায়ই এই রুটে দুর্ঘটনা ঘটছে। স্থানীয়দের সূত্রে যানা গেছে, বাউফল-ঢাকা মহাসড়কে চলাচলকারী বাসগুলোতে নিয়মিত দুর্ঘটনা ঘটছে। এতে প্রায়শই প্রাণহানি ও হতাহতের ঘটনা ঘটে।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান সরকার আজকের পত্রিকাকে জানান, গভীর রাতে চেয়ারম্যান পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এতে প্রায় ১০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। গুরুতর আহত একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পলির নিচে ৬৫০০ কোটি টাকা

লেখালেখি করে পতন ঘটানো যাবে না, সরকার ৫ বছর পার করবেই: নুরুল হক

দুমকীর স্বাস্থ্য কর্মকর্তার বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

দশমিনায় মা ইলিশ ধরার প্রস্তুতি, ১২ ট্রলারসহ এক লাখ মিটার জাল জব্দ

কলাপাড়ায় নিখোঁজের দুই দিন পর বস্তাবন্দী শিশুর মরদেহ উদ্ধার

কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা

দশমিনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার, ৬ জেলের কারাদণ্ড

অভিযানে অপ্রাপ্তবয়স্কদের মুচলেকায় ছাড়া—মা ইলিশ শিকারে শিশুরা

অন্তঃসত্ত্বা নারীর পেটে লাথি, গর্ভপাতে নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

দশমিনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গণঅধিকার পরিষদের ২ নেতা সাময়িক বহিষ্কার