হোম > সারা দেশ > পটুয়াখালী

দশমিনায় ২০২৫ সালের মামলায় আ.লীগের ৫ নেতা কারাগারে

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি 

৫ আওয়ামী লীগ নেতা কারাগারে। ছবি: আজকের পত্রিকা

পটুয়াখালীর দশমিনা উপজেলায় ২০২৫ সালের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পাঁচ নেতাকে কারাগারে পাঠিয়েছেন পটুয়াখালী জেলা জজ আদালত। গতকাল বুধবার সকালে আদালতে হাজির হলে বিচারক তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

কারাগারে পাঠানো পাঁচ আসামি হলেন গৌতম রায়, কাজী আজাদ, শাহজাহান, জাকির হোসেন ভূট্টো ও রমিজ মোল্লা।

জানা গেছে, পটুয়াখালীর দশমিনা উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নে ২০২২ সালের ৬ মার্চ ইউনিয়ন বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়। ওই কাউন্সিলে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন ছাত্রলীগ, যুবলীগ এবং শ্রমিক লীগের নেতা-কর্মীরা ককটেল বিস্ফোরণ, মঞ্চ ভাঙচুর ও মালামাল লুটপাট করেন এবং বিএনপির নেতা-কর্মীদের মারধর করে আহত করার অভিযোগ আনা হয়।

ওই ঘটনায় বেতাগী সানকিপুর ইউনিয়নের সভাপতি সবুজ ঢালি বাদী হয়ে ২০২৫ সালের ১৩ ফেব্রুয়ারি ৪৮ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৪০-৫০ জনকে আসামি করে এজাহার করেন।

মামলার পর থেকে আসামিরা পলাতক ছিলেন বলে খবরে বলা হয়েছে। পরে তাঁরা হাইকোর্ট থেকে দুই মাসের আগাম জামিন নেন। জামিনের মেয়াদ শেষ হওয়ার পর গতকাল পটুয়াখালী জেলা জজ আদালতে হাজির হলে বিচারক তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের বিএনপি সভাপতি সবুজ ঢালি বাদী হয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৪৮ জন ও অজ্ঞাতনামা ৪০-৫০ জনের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় পাঁচজন জেলা জজ আদালতে হাজির হলে মহামান্য বিচারক তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি। কাগজ হাতে পাইনি।'

পটুয়াখালীতে ৬৬ কেজি গাঁজাসহ পিকআপ ভ্যান জব্দ

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ৫ জেলে উদ্ধার, নিখোঁজ ৬

ছুটির দিনে শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে এমপিকে ঢাকঢোল বাজিয়ে অভ্যর্থনা

ভরা মৌসুমেও দুমকীর পায়রা-লোহালিয়া নদীতে নেই ইলিশ, খালি হাতে ফিরছেন জেলেরা

জমি নিয়ে দ্বন্দ্ব, যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ বাবা-চাচাতো ভাইদের বিরুদ্ধে

ককটেল বিস্ফোরণ মামলার প্রধান আসামি ইউনূস গ্রেপ্তার

পটুয়াখালীর দুমকীতে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১০ জন আহত, এলাকায় আতঙ্ক

কুয়াকাটা সৈকতে ভেসে এল ৫৬ ফুট দীর্ঘ মৃত বেলিন তিমি

দশমিনায় এনজিও কার্যালয়ে ঋণ বিতরণকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২

কলাপাড়ায় সাংবাদিক মোয়াজ্জেমের ওপর হামলা: ছাত্রদল নেতা বেল্লাল বহিষ্কার