হোম > সারা দেশ > পটুয়াখালী

দুর্গাপূজা উপলক্ষে দশমিনায় নৌকাবাইচ

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর দশমিনায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকাবাইচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ছবি: সংগৃহীত

পটুয়াখালীর দশমিনায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকাবাইচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২১ অক্টোবর) বেলা ২টার দিকে উপজেলার নিবারণ কবিরাজ বাড়ির দিঘিতে এ আয়োজন করা হয়। নৌকাবাইচ দেখতে উপজেলার বিভিন্ন এলাকা ও আশপাশের উপজেলা থেকে নারী, পুরুষ, শিশুসহ হাজার হাজার মানুষ দিঘির পাড়ে ভিড় করে।

আয়োজনে প্রধান অতিথি ছিলেন দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা।

আয়োজক সূত্রে জানা গেছে, উপজেলার ঐতিহ্যবাহী নিবারণ কবিরাজ বাড়ির দিঘিটি ১৯৪৪ সালে খনন করা হয়। দীর্ঘদিন ধরে দিঘিটি দশমিনার ইতিহাস ও ঐতিহ্যের অংশ হিসেবে পরিচিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিবছর এখানে নৌকাবাইচের আয়োজন করা হয়। এবার বসেছে ৫৮তম আসর। এতে ১০ থেকে ১২টি নৌকা অংশ নেয়।

নৌকাবাইচ দেখতে আসা অদির চন্দ বলেন, ‘নৌকাবাইচকে কেন্দ্র করে প্রতিবছর একবার নিবারণ কবিরাজ বাড়ি জনসমুদ্রে পরিণত হয়। এ আয়োজন দশমিনা উপজেলার ইতিহাস ও ঐতিহ্য বহন করে।’

প্রতিযোগিতায় ‘বাংলার তরী’ প্রথম এবং ‘সোনার তরী’ দ্বিতীয় স্থান অধিকার করে। পরে প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

সমাপনী বক্তব্যে ইউএনও মাহমুদ হাসান মৃধা বলেন, নিবারণ কবিরাজ বাড়ির দিঘিটি উপজেলার ইতিহাস ও ঐতিহ্যের ধারক। উপজেলা প্রশাসন ও নৌকাবাইচ কমিটির আয়োজনে এবার উৎসবমুখর পরিবেশে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিপুল মানুষের উপস্থিতি দেখে তিনি অভিভূত। সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজন সম্পন্ন করায় তিনি আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

এ সময় উপস্থিত ছিলেন দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম, গণ অধিকার পরিষদের ঢাকা উত্তর মহানগরের সহসভাপতি মিজানুর রহমান, উপজেলা বিএনপির সদস্যসচিব শাহ আলম শানু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুজ্জামান বাদল, উপজেলা ছাত্রদলের সভাপতি আবুল বশার, যুব অধিকার পরিষদের সভাপতি ইমরান শাহিনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

দশমিনায় ইলিশ শিকারের দায়ে তিন জেলের কারাদণ্ড

পায়রা বন্দরের চ্যানেল খনন: পলির নিচে ৬৫০০ কোটি টাকা

লেখালেখি করে পতন ঘটানো যাবে না, সরকার ৫ বছর পার করবেই: নুরুল হক

দুমকীর স্বাস্থ্য কর্মকর্তার বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

দশমিনায় মা ইলিশ ধরার প্রস্তুতি, ১২ ট্রলারসহ এক লাখ মিটার জাল জব্দ

কলাপাড়ায় নিখোঁজের দুই দিন পর বস্তাবন্দী শিশুর মরদেহ উদ্ধার

কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা

দশমিনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার, ৬ জেলের কারাদণ্ড

অভিযানে অপ্রাপ্তবয়স্কদের মুচলেকায় ছাড়া—মা ইলিশ শিকারে শিশুরা

অন্তঃসত্ত্বা নারীর পেটে লাথি, গর্ভপাতে নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার