হোম > সারা দেশ > পটুয়াখালী

কুয়াকাটায় এক ট্রলারেই ১৯৫ মণ ইলিশ, ৪০ লাখ টাকায় বিক্রি

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

জালে ধরা পড়া ইলিশ। ছবি: আজকের পত্রিকা

বিসমিল্লাহ-১ নামের একটি ট্রলারে কয়েকজন জেলে বঙ্গোপসাগরে গিয়েছিলেন মাছ শিকারে। চার দিন বাদেই ট্রলারটি ফিরেছে ১৯৫ মণ ইলিশ নিয়ে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ট্রলারটি পটুয়াখালীর কুয়াকাটা উপজেলার আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে ফেরে। শুক্রবার (১০ জানুয়ারি) নিলামে ৪০ লক্ষাধিক টাকায় বিক্রি করা হয় ইলিশগুলো।

খোঁজ নিয়ে জানা গেছে, এফবি বিসমিল্লাহ-১ নামের ট্রলারটি ৬ জানুয়ারি আলীপুর ঘাট থেকে ১৭ জন জেলে নিয়ে গভীর সমুদ্রে যায়। প্রথম দুই দিন সমুদ্রের বিভিন্ন এলাকায় জাল ফেললেও হতাশ হন জেলেরা।

গত মঙ্গল ও বুধবার কুয়াকাটা থেকে পূর্ব-দক্ষিণ দিকে প্রায় ৯০ কিলোমিটার গভীর সমুদ্রে মাছগুলো ধরা পড়ে। পরে মাছগুলো আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রের মেসার্স ফাইভ স্টার ফিশ নামের আড়তে নেওয়া হয়। সেখানে নিলামে ৪০ লাখ ১৪ হাজার টাকায় বিক্রি করা হয়।

আলীপুর মেসার্স ফাইভ স্টার ফিশ আড়তের ম্যানেজার রাব্বি জানান, ৬০০ থেকে ৮০০ গ্রাম ওজনের মাছ প্রতি মণ ৪০ হাজার, ৪০০ থেকে ৫০০ গ্রাম ওজনের প্রতি মণ মাছ ২৫ হাজার এবং ছোটগুলো প্রতি মণ ১৫ হাজার টাকা দরে বিক্রি করা হয়েছে। সব মিলিয়ে ৪০ লাখ ১৪ হাজার টাকায় মাছগুলো বিক্রি করা হয়।

জালে ধরা পড়া ইলিশ। ছবি: আজকের পত্রিকা

ট্রলারের মাঝি এখলাস গাজী আজকের পত্রিকাকে বলেন, ‘গত রোববার আলীপুর ঘাট থেকে ১৭ জন জেলে সমুদ্রে যাই। কক্সবাজারসংলগ্ন গভীর সমুদ্রে জাল ফেলে মাছগুলো পেয়েছি। বর্তমানে সমুদ্রে মাছ ধরা পড়েছে না। এর মধ্যেও মহান আল্লাহ মাছগুলো দিয়েছেন। আলহামদুলিল্লাহ্।’

এফবি বিসমিল্লাহ-১ ট্রলারের মালিক খলিলুর রহমান খান আজকের পত্রিকাকে বলেন, ‘অনেক দিন ধরে সাগরে খুব কম মাছ ধরা পড়ছে। আমাদের লোকসান গুনতে হচ্ছিল। এই মাছ বিক্রি করে আগের লোকসান কিছুটা কাটিয়ে উঠতে পারব।’

আলীপুর মেসার্স ফাইভ স্টার ফিশ মৎস্য আড়তের ম্যানেজার রাব্বি জানান, ৬০০ থেকে ৮০০ গ্রাম ওজনের মাছ প্রতি মণ ৪০ হাজার, ৪০০ থেকে ৫০০ গ্রাম ওজনের প্রতি মণ মাছ ২৫ হাজার এবং ছোট সাইজের প্রতি মণ মাছ ১৫ হাজার টাকা দরে বিক্রি করা হয়েছে। অন্যান্য বিভিন্ন প্রজাতির মাছ ৫৪ হাজার টাকা বিক্রি হয়েছে। সব মিলিয়ে ৪০ লাখ ১৪ হাজার টাকায় মাছগুলো বিক্রি করা হয়েছে।

পায়রা বন্দরের চ্যানেল খনন: পলির নিচে ৬৫০০ কোটি টাকা

লেখালেখি করে পতন ঘটানো যাবে না, সরকার ৫ বছর পার করবেই: নুরুল হক

দুমকীর স্বাস্থ্য কর্মকর্তার বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

দশমিনায় মা ইলিশ ধরার প্রস্তুতি, ১২ ট্রলারসহ এক লাখ মিটার জাল জব্দ

কলাপাড়ায় নিখোঁজের দুই দিন পর বস্তাবন্দী শিশুর মরদেহ উদ্ধার

কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা

দশমিনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার, ৬ জেলের কারাদণ্ড

অভিযানে অপ্রাপ্তবয়স্কদের মুচলেকায় ছাড়া—মা ইলিশ শিকারে শিশুরা

অন্তঃসত্ত্বা নারীর পেটে লাথি, গর্ভপাতে নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

দশমিনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গণঅধিকার পরিষদের ২ নেতা সাময়িক বহিষ্কার